বড়লেখা প্রতিনিধি
আপডেট: ১৮:২৬, ১৫ সেপ্টেম্বর ২০২১
বড়লেখায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই তরুণীর ভাইয়ের দায়ের করা মামলায় পুলিশ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধর্ষক আব্দুর রব ওরফে রবুকে (৪২) গ্রেফতার করেছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আব্দুর রব ওরফে রবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আব্দুর রব উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের দক্ষিণ মাইজগ্রামের জরি মিয়ার ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণী প্রতিবেশী আব্দুর রব ওরফে রবুর বাড়িতে যায়। সেখান থেকে ফেরার পথে আব্দুর রব তাকে ডেকে তার ঘরে নেয়। একপর্যায়ে আব্দুর রব তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই তরুণী বাড়িতে এসে বিষয়টি তার স্বজনদের জানায়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
এই ঘটনায় তরুণীর বড় ভাই দুপুরে থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথের নেতৃত্বে সেকেন্ড অফিসার (এসআই) সুব্রত কুমার দাসসহ একদল পুলিশ অভিযান চালিয়ে আসামী আব্দুর রব ওরফে রবুকে গ্রেফতার করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার দুপুরে বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় তার ভাই থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আসামি আব্দুর রব ওরফে রবুকে গ্রেপ্তার করেছে। তাকে আজ (বুধবার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আইনিউজ/এ.জে লাভলু/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























