ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

সাজু মারছিয়াং, লাউয়াছড়া জোন

প্রকাশিত: ১৬:৪১, ১৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২১

লাউয়াছড়ায় গাড়ি চাপায় বন্য শূকরের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় ‍উদ্যানে গাড়ির চাপায় একটি বন্য শূকরের মৃত্যু হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) ভোরে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের লাউয়াছড়া বনের গাড়ি ভাঙা নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

লাউয়াছড়ার বন প্রহরী আলী হায়দার বলেন, আজ ভোরের দিকে আমরা রাস্তার পাশে বন্য শূকরের মৃতদেহ পড়ে থাকতে দেখি। আমরা প্রাণীটির মরদেহ উদ্বার করে বন অফিসে পাঠিয়েছি। তিনি বলেন, প্রতিদিন হাজার হাজার গাড়ি লাউয়াছড়ার ভিতর দিয়ে বয়ে চলা রাস্তা দিয়ে চলাচল করে। বন বিভাগের নির্দেশনা রয়েছে বনের ভিতর দিয়ে যাওয়ার সময় যানবাহনের গতি কম করার জন্য। কেউ সেটা মানছেন না। এই কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, বন্যপ্রাণীরা যানবাহনের চাপায় মারা যাচ্ছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা প্রাণীটির মরদেহ উদ্ধার করেছি। ইতোমধ্যে মরদেহটি মাটি চাপা দেওয়া হয়েছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়