নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪২, ২৫ সেপ্টেম্বর ২০২১
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও কর রেয়াত শীর্ষক এডভোকেসি সভা
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও কর রেয়াত শীর্ষক ভার্চুয়াল এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইনোভেশন টু ইনক্লুশন (আই টু আই) প্রকল্পের আওতায় সেন্টার এর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর আর্থিক সহযোগিতায় এ সভা আয়োজন হয়।
এতে সভাপতিত্ব করেন এলায়েন্স অব আরবান ডিপিও অব চিটাগাং-এর জাহানারা হেনা। সঞ্চালনায় ছিলেন সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সাংগঠনিক সম্পাদক পল্লব সাহা।
এডভোকেসি সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সহ-সভাপতি তাহমিন আহমদ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী, হাসাইন ফাতমি, প্রজেক্ট ম্যানেজার আই টু আই সিডিডি এস কে গোলাম মহিউদ্দিন, রিসোস পার্সন আমেনা আক্তার ও ১০ টি সহযোগী সংগঠনের প্রতিনিধিবৃন্দরা।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি কাজী মহসিন কবির দিদার।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা অপ্রতিবন্ধীব্যক্তিদের মতোই কর্মক্ষম। প্রয়োজন শুধু দক্ষতা ও তাদের কর্ম-উপোযোগী পরিবেশ। এক্ষেত্রে সিলেট চেম্বার ও সিলেট উইমেন্স চেম্বার কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, সিলেটের প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলো যদি আমাদের দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের ডাটাবেইজ আমাদের দেয় তবে তাদের কর্মের মূলস্রোতে ধারায় সম্পৃক্ত করা আরো সহজ হবে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























