ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:১১, ২৮ সেপ্টেম্বর ২০২১

প্রধানমন্ত্রীর জন্মদিনে ২০০ অসহায় মানুষদের পাশে মৌলভীবাজার পৌরসভা

দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। প্রধানমন্ত্রীর জন্মদিনে মৌলভীবাজারের ২০০ জন অসহায়-অসচ্ছল, দুঃস্থ মানুষদের খাদ্য সহায়তা দিয়েছে মৌলভীবাজার পৌরসভা। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে দরিদ্রদের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় পৌর মেয়র ফজলুর রহমান বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শহরের মধ্যে সবচেয়ে বেশি অসহায় অসচ্ছল মানুষদের তালিকা আমরা করেছি। তালিকা অনুযায়ী, ভিক্ষুক, পঙ্গু, দিনমজুরসহ অসচ্ছল মানুষদেরকে আমরা সহায়তা করেছি।

তিনি আরও জানান, ২০০ জনকে দশ কেজি পরিমাণ করে চাল বিতরণ করা হয়েছে।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ বলেন, দেশ আজ অনেক এগিয়েছে, এর একমাত্র কারণ প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্ব। তাই আজ সারাদেশব্যাপী প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে চাল-ডাল বিতরণ করা হচ্ছে। দুঃস্থদের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।'

এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিনে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে গণটিকা কার্যক্রম। মৌলভীবাজার পৌরসভার ৯ ওয়ার্ডে আজ টিকা নিয়েছেন ২ হাজার ৯৫৩ জন। গণটিকা কার্যক্রমের বিস্তারিত...

আইনিউজ/পুলক পুরকায়স্থ/এসডি

শেখ হাসিনাকে হত্যার জন্য কতবার সশস্ত্র হামলা করা হয়?

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ