Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১২ ১৪৩২

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫২, ২৫ জুন ২০২০
আপডেট: ০২:০৯, ২৫ জুন ২০২০

সুপারিশ করতে গিয়ে গুনতে হলো ৫০ হাজার টাকা জরিমানা

সুপারিশ করতে গিয়ে জরিমানা গুনলেন সুনমাগঞ্জের এক বালু ব্যবসায়ী। জানা গেছে তিনি অবৈধভাবে বালু উত্তোলনের মূল হোতা।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাহারাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কিবরিয়া নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর বাজারের পশ্চিম পাশে মাহারাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সরেজমিনে গিয়ে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। সঙ্গে ছিলেন তাহিরপুর থানার এস আই দীপঙ্কর বিশ্বাস, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার হজরত আলী।

ঘটনাস্থলে নৌকাসহ আটককৃতদের ছাড়িয়ে নিতে এই অবৈধ কাজের মূল হোতা কিবরিয়া উপজেলা নির্বাহী অফিসারের সামনে উপস্থিত হন। এসময় তিনি অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ মোতাবেক নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়