Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১২ ১৪৩২

ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৯, ৭ জুলাই ২০২০

ছাতকে করোনায় এক বৃদ্ধের মৃত্যু

করোনাভাইরাস সংক্রমিত হয়ে সুনামগঞ্জের ছাতকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃতের নাম হাজী গণি মিয়া। তিনি ছাতক উপজেলার জাউয়া বাজার (পূর্ব হাটি) এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন কৈতক ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোজহারুল ইসলাম। তিনি জানান, গত ৬ জুন নমুনা পরীক্ষায়  তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। 

অবস্থার অবনতিতে হাজী গণি মিয়াকে  সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। ঐ হাসপাতালেই করোনা আইসোলেশন ইউনিটে মঙ্গলবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এইনিয়ে ছাতকে করোনায় মৃত্যুবরণ করেছেন ৬ জন। উপজেলাটিতে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২৬৯ জন এবং সুস্থ হয়েছেন ১৫৬ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়