তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে নৌকা ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
সুনামগঞ্জের তাহিরপুরে নৌকা উল্টে ডুবে গিয়ে নিখোঁজ শেখ ইয়াহিয়া (২৮)নামে যুবকের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। মৃৃত ইয়াহিয়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে শেখ শাহ জাহানের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার তাহিরপুর উপজেলার শনির হাওরে একটি বালু বোঝাই নৌকায় করে নিজ বাড়িতে ফিরছিল ইয়াহিয়া। সেই সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। পরে শনিবার বিকেলে সিলেট থেকে মোঃ শহীদুল ইাসলামের নেতৃত্বে একটি ডুবুরি দলে শনির হাওরে ৩/৪ ঘন্টা তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকরা আনোয়ারপুর বালু বোঝাই নৌকায় করে নিজ গ্রাম শাহপুরে যাওয়ার শনির হাওরে আসামাত্র ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে ডুবে গিয়ে সে পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। ঘটনার পর অনেক চেষ্টা করে ডুবুরি দল শনির হাওর থেকে তার লাশ উদ্ধার করে। তবে হাওরে স্রোত বেশী থাকার কারণে উদ্ধার কাজ বিলম্বিত হয়। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























