ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:১২, ১৭ জুলাই ২০২০

শাবির ল্যাবে সিলেট ও সুনামগঞ্জের ৩৩ জনের করোনা শনাক্ত

শুক্রবার (১৭ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, শুক্রবার শাবির ল্যাবে সুনামগঞ্জ জেলার ১১৮ টি ও সিলেটের ৯৭ টি নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া নতুন ৩৩ জনের মধ্যে সিলেট জেলার ২২ জন ও সুনামগঞ্জের ১১ জন বাসিন্দা রয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়