Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১২ ১৪৩২

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৪, ১৩ আগস্ট ২০২০

মাস্ক ব্যাবহার না করায় ৫ জনকে জরিমানা

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভুত পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি না মানা ও মাস্ক ব্যাবহার না করায় ৫ জনকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে তাহিরপুর উপজেলার সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন।

এ সময় স্বাস্থ্যবিধি না মানায় বাজারের কয়েকটি দোকানের মালিককে এবং মাস্ক পরিধান না করায় ৫ জন ব্যাক্তিকে বাংলাদেশ দণ্ডবিধি ২৬৯ ধারায় জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে এবং সংশ্লিষ্ট সকলকে স্বাস্থবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করার জন্য অনুরোধ জানিয়েছেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) সৈয়দ আমজাদ হোসেন।

আইনিউজ/রাজন/ এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়