সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা
সুনামগঞ্জের ছাতকে প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে সেলিম মিয়া (৪০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে ছাতক পৌর শহরের আপন হোটেলের দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে। নিহত সেলিম দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় সিএনজি চালক সেলিম মিয়া শহরের আপন হোটেলের দ্বিতীয় তলায় তিন মাস ধরে ভাড়ায় বসবাস করতেন। তার স্ত্রী সামছিয়া বেগম গত দুই বছর ধরে সৌদি আরবে গৃহকর্মীর কাজ করে আসছিল। দাম্পত্য কলহের জেরে সোমবার রাতে স্ত্রীর ওপর অভিমান করে তাকে ভিডিও কলে রেখেই ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি।
সাথে সাথে সামছিয়া বেগম ফোন কেটে বাড়িতে জানালে লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই মৃত্যুবরণ করেন তিনি। খবর পেয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ছাতক থানা পুলিশ লাশ উদ্ধার করে। এসময় ভিডিও কলে ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























