সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে মেয়েকে না পেয়ে বাবাকে রড দিয়ে পিটিয়ে জখম, আটক ৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়েকে উত্যক্ত ও ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় এক বৃদ্ধ (৬৫) বাবাকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম শামীম। সে উপজেলার পাইলগাও ইউনিয়নের গুতগাও গ্রামের আংগুর মিয়ার ছেলে। সোমবার (৫ অক্টোবর) এ ঘটনা ঘটে।
জানা গেছে, এক সন্তানের জননী ওই নারী তালাকপ্রাপ্ত হওয়ায় দুবছর ধরে বাবার বাড়িতেই থাকতেন। তবে মাঝে মাঝেই বিভিন্ন বাসায় গৃহ পরিচারিকার কাজ করতেন। সম্প্রতি তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাজনগর গ্রামে এক ব্যক্তির বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতেন। অভিযোগ রয়েছে সেখান থেকে গত ৩০ সেপ্টেম্বর বিকেলে ওই নারীকে তুলে নিয়ে যায় শামীম। এ খবর জানতে পেরে সোমবার (৫ অক্টোবর) শামীমের দেখা পেয়ে ওই বৃদ্ধ জানতে চান, তার মেয়েকে সে কোথায় রেখেছে। কিন্তু, এ প্রশ্নের উত্তরে ক্ষুব্ধ হয় শামীম এবং ওই বৃদ্ধকে আলীগঞ্জ বাজারের কলোনির ভাড়া বাসা থেকে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে। এসময় শামীমের সঙ্গে আরও কয়েকজন ছিল বলেও অভিযোগ করেছেন মারধরের শিকার ওই বৃদ্ধ।
কান্নাজড়িত কণ্ঠে নির্যাতনের শিকার ওই বৃদ্ধ জানান, ৬ দিন ধরে মেয়ের খোঁজ পাচ্ছেন না তিনি। শুনেছেন মেয়ে যেখানে কাজ করতো সেখান থেকে শামীম তাকে তুলে নিয়ে গেছে। এ কথাই আজ শামীমকে জিজ্ঞেস করতে গিয়েছিলেন তিনি। কারণ, তার মেয়ে তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে শামীম তাকে উত্ত্যক্ত করতো। তবে শামীমকে এ কথা জিজ্ঞেস করতেই সে ক্ষেপে যায়। এসময় তার সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এর জের ধরে আজ ( সোমবার) আলীগঞ্জ এলাকার তার (বৃদ্ধের) বাসা থেকে শামীম, লিটন ও লিয়াকত,আক্কাইসহ আরও দুইজন তাকে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে বেধড়ক পিটিয়েছে শামীম। মেয়েকে উদ্ধারসহ এ ঘটনার বিচার দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, এই বৃদ্ধকে মারধরের ছবি ও তার মেয়ে নিখোঁজের ঘটনার বর্ণনা দিচ্ছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় মেয়ের বাবার হাতে ও পিঠে পায়ে রডের আঘাতের চিহ্ন।
নির্যাতনের শিকার বৃদ্ধকে আরও বলতে শোনা যায়, দীর্ঘদিন যাবত শামীম তার মেয়েকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে আসছে। বিষয়টি তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যকে জানিয়েও কোন প্রতিকার পাননি। তার মেয়ে এখন কোথায় আছে তিনি জানেন না।
স্থানীয়রা জানান, এলাকায় শামীম একজন সন্ত্রাসী ও মাদকসেবী হিসেবে পরিচিত। চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে তার নামে।
এ ব্যাপারে জানতে চাইলে পাইলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. মখলুছ মিয়া বলেন, এ ঘটনার বিষয়টি তাকে কেউ জানায়নি।
জগন্নাথপুর থানার ওসি তদন্ত মো মুসলেহ উদ্দিন আহমেদ বলেন, নির্যাতনকারী শামীম ও তার লোকজনদের ধরতে রাত থেকে অভিযান অব্যাহত আছে। তার বাড়িতে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























