Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১২ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৪, ৭ নভেম্বর ২০২০

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ বৃদ্ধ আটক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় ভারতীয় অফিসার চয়েস মদসহ মো. বাচ্চু মিয়া (৫৯) নামে এক বৃদ্ধকে আটক করেছে বিজিবি। তার বাড়ি উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোকছেদ পুর গ্রামে।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে  ৮টার দিকে লাউড়েরগড় বিওপির নায়েক সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নিয়মিত একটি টহলদল গোপন সূত্রের ভিত্তিতে লাউড়গড় এলাকার মোনাইপাড় নামক স্থান থেকে ১৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ এক বৃদ্ধকে আটক করে বিজিবি ।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নে ভারপ্রাপ্ত অধিনায়ক মো.মেসবা্হ উদ্দীন রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়