ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৫, ১৫ নভেম্বর ২০২০

সুনামগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) ভোরে স্বামীর বাড়ির বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। 

নিহত নুরজাহান (৩০)উপজেলার আশারকান্দি ইউনিয়নের পশ্চিম তিলক গ্রামের রাসেল মিয়ার স্ত্রী।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বসত বাড়ির বাথরুমে ঝুলন্ত অবস্থায় নুরজাহানের লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।লাশটি ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়