তাহিরপুর প্রতিনিধি
আপডেট: ২০:০৮, ২৯ নভেম্বর ২০২০
মাস্ক পরিধান নিশ্চিতে মাঠে এসিল্যান্ড আমজাদ
মোবাইল কোর্টের অভিযান
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিতে তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন ।
রোববার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর বাজারে এ অভিযান চলে। জরিমানার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিনামূল্যে মাস্ক বিতরণ করছেন তিনি।
সূত্রে জানা যায়, মাস্ক পরিধান নিশ্চিতে সহকারী কমিশনারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এ সময় মাস্ক ব্যাবহারের জন্য জনগণকে উৎসাহিত করার পাশাপাশি তাদেরকে মাস্ক কেনার পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সৈয়দ আমজাদ হোসেন বলেন, করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এই অভিযান চলমান থাকবে। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার প্রচেষ্টাও চলমান রয়েছে।
আইনিউজ/আর.সি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























