তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ৩০ নভেম্বর ২০২০
আপডেট: ২০:০৫, ৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:০৫, ৬ ডিসেম্বর ২০২০
আদালতের নির্দেশে তাহিরপুরে মাদকদ্রব্য ধ্বংস
মাদকদ্রব্য ধ্বংস করা হচ্ছে
সুনামগঞ্জ দায়রা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিতে বিচারাধীন ও নিষ্পত্তিকৃত বিভিন্ন মাদক মামলার আলামত আদালতের নির্দেশে ও তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার দুপুরে তাহিরপুর থানার সম্মুখে বৌলাই নদীর তীরে সেই আলামত ধ্বংস করা হয়। ধ্বংসকৃত আলামতসমূহের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় ও দেশীয় মাদকদ্রব্য।
প্রায় লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, তাহিরপুর থানার এস আই দীপঙ্কর বিশ্বাস, এসআই আলমাস উদ্দিন, সাংবাদিক রাজন চন্দ, আবুল কাশেম প্রমুখ।
আইনিউজ/আর.সি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























