আইনিউজ ডেস্ক
ভ্যাকসিন নেওয়ার এক মাস পর সস্ত্রীক করোনায় আক্রান্ত এমপি মিসবাহ
টিকা নেওয়ার ১ মাস ১৩ দিনের মাথায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। তার সাথে তার স্ত্রী মাসকুরা হুসাইন দিনাও করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ ও তার স্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
তিনি জানান, গতকাল (বৃহস্পতিবার) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনার নমুনা সংগ্রহ করে পাঠালে তারা রাতে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ ও তার স্ত্রী মাকসুরা হুসাইনের করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তারা ঢাকার রাস্তায় রয়েছেন তারা সেখানেই আইসোলেশনে যাবেন।
তিনি আরও বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে, আমরা তার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি।
এ ব্যাপারে এমপি পীর ফজলুর রহমান মিসবাহ ব্যক্তিগত সহকারি সুমিত চৌধুরী বলেন, এমপি মহোদায় সুস্থ আছেন এবং আইসোলেশনে রয়েছেন তিনি সবার কাছে দোয়ার প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, গেল ৬ ফেব্রুয়ারি সারা দেশের ন্যায় সুনামগঞ্জে করোনা ভ্যাকসিন কার্যক্রমের শুরু হয়, সেইদিনই করোনার ভ্যাকসিন নেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। তার সাথে ওইদিন করোনার ভ্যাকসিন নেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতসহ অন্যান্য নেতাকর্মীরা।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























