সিলেট প্রতিনিধি
আপডেট: ১৭:৩০, ২১ জুলাই ২০২১
সিলেট বিভাগে করোনায় আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৪৪৫
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমিত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। যাদের তিনজন মৌলভীবাজার ও দুইজন সিলেট জেলার বাসিন্দা। একই সময়ে এ বিভাগে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৪৫ জন।
বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নতুন শনাক্ত ৪৪৫ জনের মধ্যে সিলেট জেলার ২৪১ জন, সুনামগঞ্জের ৭০ জন, মৌলভীবাজারের ১০৬ জন ও হবিগঞ্জের ২৮ জন রয়েছেন। এনিয়ে বর্তমানে সিলেট বিভাগে ছয় হাজার ৪৩০ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৯৪ জন। এর মধ্যে সর্বোচ্চ ৪৭৩ জন মারা গেছেন সিলেট জেলায়। সুনামগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ৫০ জন ও হবিগঞ্জে ২৮ জন মারা গেছেন।
এ পর্যন্ত বিভাগে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৩০৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ১৯ হাজার ১৯২ জন সংক্রমিত হয়েছেন সিলেট জেলায়। আর সবচেয়ে কম সংক্রমিত সুনামগঞ্জ জেলায় তিনহাজার ৮১৯ জন। মৌলভীবাজারে চার হাজার ৫৪১ জন ও হবিগঞ্জের তিন হাজার ৮৮৯ জন সংক্রমিত হয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























