আই নিউজ ডেস্ক
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃ ত্যু
ছবি- সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম, পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক জানান, দাউদকান্দি উপজেলা থেকে চাঁদপুর কচুয়া সড়কের মহানন্দ এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। অটোরিকশায় চালকসহ মোট সাতজন ছিলেন।
পাঁচজনের মরদেহ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে বলে জানিয়েছেন দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক।
আই নিউজ/এইচএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























