ঢাকা, সোমবার ২২ জুন ২০২৬,   আষাঢ় ৮ ১৪৩৩

প্রকাশিত: ০৭:৪৩, ২০ আগস্ট ২০১৯
আপডেট: ০৮:২১, ২০ আগস্ট ২০১৯

চাঁদের কক্ষপথে ভারতের মহাকাশযান চন্দ্রায়ন-২

তথ্য প্রযুক্তি ডেস্ক : চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রায়ন-২ । মঙ্গলবার ভারতের স্থানীয় সময় সকালে এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে বলে দেশটির মহাকাশ সংস্থা ইসরো জানিয়েছে। ফলে চন্দ্রপৃষ্ঠে অবতরণের লক্ষ্যে আরো এগিয়ে গেলো মহাকাশযানটি।

প্রথম প্রচেষ্টায় ব্যার্থ হওয়ার পর গত ২২ জুলাই সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে দ্বিতীয় প্রচেষ্টায় এটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রযান-২ এর গতির ওপরে গোটা প্রক্রিয়াটির সাফল্য নির্ভর করছে। যে গতি নিয়ে এটির চাঁদের কক্ষপথে ঢোকার কথা তার থেকে বেশি গতি থাকলে এটি চাঁদের কক্ষপথ থেকে ছিটকে মহাশূন্যে হারিয়ে যাবে। আবার নির্দিষ্ট গতির থেকে কম গতিতে কক্ষপথে ঢুকলে চাঁদের অভিকর্ষ বলের টানে এটি আছড়ে পড়তে পারে চাঁদের মাটিতে।

চাঁদের কক্ষপথে ঢোকার পর সেটি সেখানে ১৫ দিন ধরে প্রদক্ষিণ করবে। তারপর আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-২।

সূত্র : জি-নিউজ, নিউজ ১৮

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়