আপডেট: ০৮:৪৬, ২০ আগস্ট ২০১৯
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে চায় ভারত : জয়শঙ্কর
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করতে চায় প্রতিবেশী রাষ্ট্র ভারত। বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকা-দিল্লি বৈঠক শেষ করে তিনি এ কথা বলেন। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উৎসবেও ভারত পাশে থাকতে চায় বলে জানিয়েছেন এস জয়শঙ্কর।
তিনি বলেন, আজকের বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে খুবই শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। যা সোনালী অধ্যায় নামে আমরা অভিহিত করছি। এই সম্পর্ককে আমরা আরও নতুন মাত্রায় উন্নীত করতে চাই।
এছাড়াও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাকায় এটি তার প্রথম সফর। অর্থনীতির ক্ষেত্রে দুই দেশের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আমরাও উদযাপন করতে চাই। পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উৎসব আমরা পাশে থাকতে চাই।
আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরই তার এই সফরের অন্যতম ইস্যু জানিয়ে এস জয়শঙ্কর বলেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আলোচনা করা তার এই সফরের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি দুই দেশের জনগণকে বার্তা দেওয়া যে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ। কেননা ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীকে সবার আগে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক বিশ্বের জন্য অনন্য দৃষ্টান্ত।
বাংলাদেশের উন্নয়নে ভারত সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আছে বলেও জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাস চরমপন্থা এবং জঙ্গিবাদ নির্মূলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব বলে আজকের বৈঠকে আলোচনা করেছি। বাণিজ্য ভারসাম্য, কানেক্টিভিটি, যোগাযোগ, পানি ভাগাভাগিসহ দ্বিপক্ষীয় সকল বিষয়ে আমরা একসঙ্গে কাজ করে দুই দেশের উন্নয়ন করবে নিশ্চিত করব।
রোহিঙ্গা ইস্যু নিয়ে জয়শঙ্কর বলেন, আজকের বৈঠকে মিয়ানমারের বাস্তুচ্যুত জনগোষ্ঠীর (রোহিঙ্গা) বিষয়ে আলাপ হয়েছে। ভারত এই জনগোষ্ঠীর টেকসই প্রত্যাবাসন চায়। এই ইস্যুতে আরও মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত আছে। ভারত এই সমস্যার সমাধান চায়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের কাছে এ বৈঠকের ফলাফল জানতে চাইলে তিনি বলেন, খুব ভালো বৈঠক হয়েছে, আমি উচ্ছ্বসিত।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক









