ঢাকা, শনিবার ০৮ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৪ ১৪৩৩

প্রকাশিত: ০৪:৫০, ২১ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৫:০৮, ২১ সেপ্টেম্বর ২০১৯

ফাইনালের রিহার্সাল ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সাথে ম্যাচ হারার পর জিম্বাবুয়ের বিদায় নিশ্চিত হয়ে গেছে। এদিকে নিশ্চিত হয়েছে বাংলাদেশের ফাইনালও। তবু লীগ পর্বের শেষ ম্যাচটি খেলতে আজ সন্ধ্যায় মাঠে নামবে আফগানিস্তান-বাংলাদেশ। নিয়ম রক্ষার ম্যাচ হলেও বাংলাদেশ দলের জন্য ফাইনালের রিহার্সাল বলা যেতে পারে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০মিনিটে।

আফগানিস্তানের এই সফরে রয়েছে বাংলাদেশে ক্রমাগত ৪ ম্যাচ হারার তিক্ত অভিজ্ঞতা। তাই আজকে বাংলাদেশ চাইবে জিতে আফগানিস্তানের জয়-রথ থামানো।

এদিকে গতকাল জিম্বাবুয়ের সাথে হেরেছে আফগানিস্তান। হ্যামিল্টন মাসাদাকাজার বিদায়ী ম্যাচে প্রথমবারের মতো টি-টুয়েন্টিতে হারিয়েছে আফগানিস্তানকে।

মাসাকাদজা এদিন ইনিংসের ইতি টানেন ১৬৯.০৪ স্ট্রাইক-রেট নিয়ে। ১৩তম ওভারে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দেওয়ার আগে চার হাঁকান চারটি, ছয় পাঁচটি।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়