আপডেট: ১০:১৪, ১ সেপ্টেম্বর ২০১৯
বোমা হামলার টার্গেট ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী!
নিজস্ব প্রতিবেদক : সায়েন্স ল্যাব মোড়ে শনিবার (১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টা থেকে ৯টা ২৫ মিনিটে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা হামলা চালিয়েছে, তা জানা যায়নি। যদিও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে।
তবে প্রশ্ন উঠেছে বোমা হামলার ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম কি টার্গেট ছিলেন?
জানা যায়, হামলায় সময় তেজগাঁও থেকে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সায়েন্স ল্যাব মোড়ে মন্ত্রীর গাড়ি এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি যানজটে আটকা পড়ে। যাত্রাপথ ক্লিয়ার করার জন্য মন্ত্রীর নিরাপত্তা দলের সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। ট্রাফিক পুলিশের সঙ্গে তিনি যখন কথা বলছিলেন, তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় মন্ত্রীর নিরাপত্তা দলের সদস্য এএসআই শাহাবুদ্দিন এবং ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল (৪০) আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহাবুদ্দিনের দুই পায়ে স্প্লিন্টারের আঘাত লেগেছে। আর আমিনুল হাতে আঘাত পেয়েছেন।
এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সায়েন্স ল্যাব মোড়ে বোমা হামলার ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম টার্গেট ছিলেন না। এটি পুলিশের ওপর হামলা।’
আজ রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন ছিলো- রাজনীতিবিদদের টার্গেট করে এই হামলা কি না। জবাবে সেতু মন্ত্রী বলেন, ‘পুলিশের আইজি এবং ঢাকার পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ হয়েছে। তাঁরা নিশ্চিত করেছেন, এ হামলায় মন্ত্রী টার্গেট ছিলেন না।’
এইচকে/ ইএন এ সংক্রান্ত আরও খবর রাজধানীতে বোমা হামলা বড় ঘটনার আভাস : কাদের ঢাকায় ‘হাত বোমা’ বিস্ফোরণের দায় স্বীকার করলো আইএস রাজধানীতে ‘হাতবোমা’ বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, আহত ২১- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























