হাসপাতালের বেডে ভিক্ষুককে শারীরিক নির্যাতন, ৪ এসআই বরখাস্ত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে চিকিৎসাধীন এক ভিক্ষুক ও তার পরিবারের সদস্যদের শারীরিক নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় ৪ এসআইকে সাময়িক বরখাস্ত এবং ২ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ মে) জামালপুরের পুলিশ সুপার মো. নাছির উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার, ১১ মে ২০২২, ২০:০১
ঠাকুরগাঁওয়ে বিসিক হতে যাচ্ছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী
ঠাকুরগাঁওয়ে বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী স্থাপনের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবর শোনার পরপরই ঠাকুরগাঁওয়ের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা স্বপ্ন দেখতে শুরু করেছেন। বিশেষ করে এ জেলার নারী উদ্যোক্তারা বড় ধরনের স্বপ্ন বুনতে শুরু করেছেন। প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের বিভিন্ন প্রকার খাদ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন রূপে সারা বিশ্বে পরিচিতি লাভ করবে ঠাকুরগাঁও জেলাবাসী।
মঙ্গলবার, ১০ মে ২০২২, ২০:০৪
গোসলে মা, আগুনে পুড়ে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু
নোয়াখালীর সেনবাগ উপজেলায় চুলায় ভাত বসিয়ে গোসলে যাওয়ার পর ঘরে আগুন লেগে এক নারীর ঘুমন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার, ১০ মে ২০২২, ১৮:১৬
স্ত্রী ও দুই মেয়েকে গলাকেটে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র দাখিল
মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। সোমবার (৯ মে) দুপুরের দিকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়। এর আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুন নূর জবানবন্দি লিপিবদ্ধ করেন।
সোমবার, ৯ মে ২০২২, ২১:১৯
আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার
আগ্নেয়াস্ত্র হাতে ফেসবুকে ভাইরাল হওয়া পাবনার সুজানগর উপজেলার ছাত্রলীগের নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুলকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত রবিবার (৮ মে) রাতে রাজশাহী মহানগরীর সাগরপাড়া গ্রান্ড তোফা হল ভবন থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৫-এর একটি দল। পরে তার দেওয়া তথ্যে একই এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।
সোমবার, ৯ মে ২০২২, ২১:০৮
‘না খেয়ে মরতে রাজি, কিন্তু কোম্পানির লোকের হাত থেকে ত্রাণ নেব না’
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে জুমভূমি পুড়িয়ে দেওয়ায় খাদ্য সংকটে থাকা তিনটি ম্রো ও ত্রিপুরা পাড়ার বাসিন্দারা উপজেলা প্রশাসনের ত্রাণসামগ্রী ফেরত দিয়েছেন। ত্রাণ ফিরিয়ে দিয়ে লাংকম ম্রো পাড়ার কারবারী (পাড়াপ্রধান) লাংকম ম্রো বলেন, 'না খেয়ে মরতেও রাজি আছি কিন্তু কোম্পানির লোকের হাতে ত্রাণ গ্রহণ করব না। রাবার কোম্পানি লোকদের হাতে এক গ্লাসও পানি নেব না। জঙ্গলের লতাপাতা খেয়েই থাকব।'
সোমবার, ৯ মে ২০২২, ২০:৫৩
সাংবাদিক দেখলেই ‘তেড়ে আসছেন’ রেলমন্ত্রীর স্ত্রীর আত্মীয়রা
গণমাধ্যমের প্রতি 'বিরক্ত' বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা রেলপথমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তার মনির আত্মীয়-স্বজনরা। ট্রেন টিকেট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগকারী রেলমন্ত্রীর স্ত্রীর ভাগ্নে ইমরুল কায়েস প্রান্ত এ বিরক্তি প্রকাশ করেন। রবিবার (৮ মে) বেলা দুইটার দিকে দুজন সংবাদকর্মী তাদের বাড়িতে গেলে তাড়িয়ে দেওয়া হয়।
সোমবার, ৯ মে ২০২২, ১৮:৩২
ইউএনওর গাড়িচাপায় সাংবাদিকের মৃত্যু
নাটোরের সিংড়ায় নলডাঙার ইউএনও সুখময় সরকারের সরকারি গাড়িচাপায় সোহেল আহমেদ ওরফে জীবন (৩৬) নামে একজন স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিংড়া পৌরসভার সীমানা প্রাচীর নিংগইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সোমবার, ৯ মে ২০২২, ১৮:১২
মানিকগঞ্জে মা ও দুই মেয়ের গলাকাটা লাশ উদ্ধার
মানিকগঞ্জের ঘিওরে মা ও দুই মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ মে) ভোরের কোনো এক সময় স্বামী আসাদুর রহমান রুবেল (৪০) ধারালো অস্ত্র দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রোববার, ৮ মে ২০২২, ১৯:৫৪
করমজলে ডিম ফুটে বের হলো বিলুপ্তপ্রায় কচ্ছপের ৩৩ বাচ্চা
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে থাকা বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকারের ৩৩টি বাচ্চা ফুটেছে। শনিবার (৭ মে) সকালে ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হয়।
শনিবার, ৭ মে ২০২২, ১৪:৫৮
নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম এলাকায় বিপরীতমুখী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার, ৭ মে ২০২২, ১২:৫১
বগুড়ায় বউ আনতে হেলিকপ্টার ভাড়া করলেন ব্যাংক কর্মকর্তা
বিয়ের দুই বছর পর হেলিকপ্টার ভাড়া করে বাড়িতে বউ নিয়ে এলেন রহিছুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তা। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার এলাকার এ ঘটনা বেশ চাঞ্চল্য তৈরি হয়। এদিকে হেলিকপ্টারে বউ নিয়ে আসলে রহিছুলের বাড়িতে এলাকার শত শত নারী-পুরুষ ভিড় জমায়।
শুক্রবার, ৬ মে ২০২২, ২০:৫৩
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিশু নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় হুসাইন আলী (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার লাল ব্রিজের উপর ওই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার, ৬ মে ২০২২, ১৪:২৭
গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
শ্রীপুরের এক নারী উদ্যোক্তা ও সমাজকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহীন আলমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বৃহস্পতিবার (৫ মে) শ্রীপুর থানায় লিখিতভাবে এ বিষয়ে অভিযোগ করেছেন। শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার, ৬ মে ২০২২, ১৩:০৯
অস্ত্র হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, দায়িত্ব নিচ্ছেন না কেউ
পাবনার সুজানগরে পিস্তল হাতে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট করে ভাইরাল হয়েছেন স্থানীয় ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুল। তবে এই ঘটনার পর বিভিন্ন নেতার ছত্রছায়ায় উঠে আসা এই ছাত্রলীগ নেতার দায় দায়িত্ব নিচ্ছেন না কেউ।
বৃহস্পতিবার, ৫ মে ২০২২, ২৩:৪৯
নাম সংশোধন
আমার মেয়ে Mariha Kumkum Omi এর জেএসসি, এসএসসি, এবং এইচএসসি পরীক্ষার রেজিঃকার্ড, প্রবেশপত্র, মার্কশীট, মুলসনদপত্রসহ যাবতীয় কাগজপত্রে ভুলবশত আমার Mst Momtaz Begum এবং আমার স্বামীর নাম Jamal Uddin লেখা হয়েছে। প্রকৃতপক্ষে আমার নাম Momtaz Begum এবং আমার স্বামীর নাম Md Jamal Uddin হবে। যাহা ৩/০৪/২০২২ তারিখে নোটারি পাবলিক সিলেটের মাধ্যমে সংশোধন করিলাম। উল্লেখ্য যে, আমার মেয়ের জেএসসি পরীক্ষার রেজিঃনং ১৫১৬৭৮৭৪৩৭/২০১৫ ইং, রোল নং ৩৮৫৯১০, পরীক্ষার সন ২০১৫ ইং, এসএসসি পরীক্ষার রেজিঃনং ১৫১৬৭৮৭৪৩৭/২০১৬-২০১৭ ইং, রোল নং ১১৯৯৮৩, পরীক্ষার সন ২০১৮ ইং, এইচএসসি পরীক্ষার রেজিঃনং ১৫১৬৭৮৭৪৩৭/২০১৮-২০১৯ ইং, রোল নং ১০৩২৭২, পরীক্ষার সন ২০২০ ইং, সকল পরীক্ষার বোর্ড সিলেট।
বৃহস্পতিবার, ৫ মে ২০২২, ২৩:৩৮
ঠাকুরগাঁওয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার নাসিং ইন্সটিটিউটের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ম্যাটস এন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার, ৫ মে ২০২২, ১২:৪০
রংপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ৫ জনের মৃত্যু
রংপুর সদরের পাগলাপীরে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৪ মে) সন্ধ্যায় সদর উপজেলার পাগলাপীর সলেয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুর সদর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার, ৪ মে ২০২২, ২১:২৩
ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে লাখো পর্যটকের সমাগম
ঈদের ছুটিতে লাখো পর্যটকের সমাগম হয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। বুধবার (৪ মে) দুপুরে সৈকতের বালিয়াড়িতে শুধু মানুষ আর মানুষ দেখা যাছে। মানুষের স্রোতে যেন তিল ধারণের ঠাঁই নেই।
বুধবার, ৪ মে ২০২২, ১৬:০৫
ঈদের দিন বজ্রপাতে পাঁচ জেলায় ৭ জনের মৃত্যু
ঈদের দিন বজ্রপাতে দেশের পাঁচ জেলায় সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে একই স্থানে তিন কিশোর মারা গেছে।
মঙ্গলবার, ৩ মে ২০২২, ১৭:১৪
ঈদের দিন বজ্রপাতে প্রাণ গেলো তিন কিশোরের
ঈদের দিন টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে তিন কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুজন।
মঙ্গলবার, ৩ মে ২০২২, ১৪:৫২
প্রীতির পরিবারকে প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকা অনুদান
রাজধানীর শাহজাহানপুরে গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতির পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিনের হাতে এই অনুদান তুলে দেন দলটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।
সোমবার, ২ মে ২০২২, ১৭:১৪
রাণীশংকৈলে পুকুরে ডুবে যুবতীর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেদাইল গ্রামের একটি পুকুর থেকে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) লিজি আকতার(২৫) নামে এক বিবাহিত যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাণীশংকৈল ফায়ার স্টেশন অফিসার নাছিম ইকবালের নেতৃত্বে ফায়ার ফাইটার মামুন মিয়া ও কলিকান্ত রায় ওই মরদেহ উদ্ধার করেন।
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২, ১৫:৪৩
শিশু রাকিবকে বাঁচাতে মা-বাবার আকুতি
নীলফামারীর ডিমলায় শিশু রাকিবকে বাঁচাতে সাহায্যের আবেদন করেছেন শিশু রাকিবের মা রুমি বেগম ও বাবা মফিজুল ইসলাম। শিশু রাকিব যে বয়সে খেলাধুলা ও বই পড়া করার কথা সেই বয়সে মরণব্যাধি টিউমার (গ্লুকোমা ) রোগে আক্তান্ত হয়েছে।
বুধবার, ২৭ এপ্রিল ২০২২, ১৬:১৯
শাহজালাল বিমানবন্দরের টয়লেট থেকে স্বর্ণ উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ২৭ এপ্রিল (বুধবার) প্রায় সাড়ে পাঁচ কেজি সোনারবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সকালে টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় ৪৬টি স্বর্ণবার পাওয়া যায় যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৭৫ লাখ টাকা।
বুধবার, ২৭ এপ্রিল ২০২২, ১৪:৫১
কালীগঞ্জে ২২৫ ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর
মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর ৩য় পর্যায়ের শুভ উদ্বোধনে মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে সারাদেশের ন্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় উপকারভোগী পরিবারের নিকট জমিসহ ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২, ২০:২২
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল তারাকান্দার ভূমি ও গৃহহীন ৪০ পরিবার
ময়মনসিংহের তারাকান্দায় তৃতীয় পর্যায়ে ভূমি ও গৃহহীন ৪০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২, ১৫:৪১
রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩৫১ পরিবার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ৩৫১ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২, ১৫:২৯
ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে প্রীতম দাস (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রীতম পৌরশহরের হলপাড়া এলাকার সুমন দাসের ছেলে।
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২, ১২:১৩
ঠাকুরগাঁওয়ে নতুন ঘর পাচ্ছে ভূমি ও গৃহহীন আরও ২৬১২ পরিবার
তৃতীয় ধাপে ঠাকুরগাঁওয়ে ভূমি ও গৃহহীন ২৬১২ পরিবারের মাঝে জমি ও ঘর দেওয়া হচ্ছে। রোববার (২৪ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার, ২৫ এপ্রিল ২০২২, ১৩:২৯
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024



















































