বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১০
বরিশালের উজিরপুরে বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
রোববার, ২৯ মে ২০২২, ১২:০১
বানারীপাড়ায় দিবালোকে প্রবাসীর বাসায় দুঃসাহসিক চুরি : টাকা ও স্বর্ণালঙ্কার লুট
বরিশালের বানারীপাড়ায় পৌর শহরে প্রকাশ্য দিবালোকে গিয়াসউদ্দিন নামের এক কুয়েত প্রবাসীর বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরের দল ওই বাসা থেকে নগদ ৩০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্নালঙ্কার লুট করে নিয়ে গেছে।
শনিবার, ২৮ মে ২০২২, ১৯:৩৯
ঘোড়া নিয়ে প্রচারণা, কুমিল্লার মেয়র প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক হিসেবে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার, ২৮ মে ২০২২, ১৪:২০
ঠাকুরগাঁওয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শুক্রবার (২৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি'র নেতাদের লাগাতার মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
শনিবার, ২৮ মে ২০২২, ১২:৩১
পিরোজপুরের ইন্দুরহাট বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড : কোটি টাকার ক্ষয়ক্ষতি
পিরোজপুরের স্বরূপকাঠির ইন্দুরহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান সম্পূর্ণ ভস্মিভূত ও পাঁচটি দোকান আংশিক পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ইন্দুরহাট-মিয়ারহাট ব্রিজের দক্ষিণ পাড়ে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার, ২৫ মে ২০২২, ১৯:০৩
প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে চাখারে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায় চাখারে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
বুধবার, ২৫ মে ২০২২, ১৮:৫২
পীরগঞ্জের এসিল্যান্ড ঠাকুরগাঁওয়ের শ্রেষ্ঠ কর্মকর্তা
ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হয়েছেন পীরগঞ্জের এসিল্যান্ড কামরুল হাসান সোহাগ।
সোমবার, ২৩ মে ২০২২, ১৪:১৩
টিকটক ভিডিও করার জন্য নদীতে ঝাঁপ দিয়ে কিশোরের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে টিকটক ভিডিও করার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দিয়ে মোস্তাকিন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খড়খড়িয়া নদীর দীঘলডাঙ্গী সেতুতে এ ঘটনা ঘটে।
শুক্রবার, ২০ মে ২০২২, ২১:১৭
কলেজশিক্ষককে ‘তুই শিবির করিস’ বলে চড়-থাপ্পড় দিয়ে লাঞ্ছিত করলেন এমপি
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন কলেজের দুই সহকারী অধ্যাপককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে প্রথমে একদল বহিরাগত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেনকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে বলে জানা যায়। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার কলেজে প্রবেশ করে গণিত বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসাইনকে ‘তুই শিবির করিস’ বলে কানে-মুখে চড়-থাপ্পড় মারতে থাকেন এবং শিক্ষকদের কমনরুমে নানা রকম হুমকি-ধমকি দিয়ে চলে যান।
শুক্রবার, ২০ মে ২০২২, ২০:২৫
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় গিয়ে ফিরতে হলো লাশ হয়ে!
চাঁদপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুই পরীক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার, ২০ মে ২০২২, ২০:১৪
ঠাকুরগাঁওয়ে ভবন ভেঙ্গে মাটি খননের সময় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
ঠাকুরগাঁও জেলার শহরের আশ্রমপাড়ার একটি নির্মানাধীন ভবন থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২৭ টি আগ্নেয়াস্ত্র ও এক বাক্স গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গরবার (১৭ মে) বিকালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত এ ২৭ টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ২৪ টি ত্রি নট ত্রি ও তিনটি এসএলআর বলে নিশ্চিত করেছে পুলিশ। এর সাথে একবক্স গুলিও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১৮:৫৭
ছাগল চুরির অপবাদে গাছে বেঁধে দুই যুবককে নির্যাতন, শরীরে সিগারেটের ছ্যাঁকা
নড়াইলের লোহাগড়ার মটিয়াডাঙ্গা গ্রামে ছাগল চুরির অপবাদ দিয়ে ফরিদ শেখ ও তরিকুল ইসলাম নামের দুই যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর ও সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার, ১৬ মে ২০২২, ২০:৪৮
রাণীশংকৈলে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন রবিবার (১৫ মে) সকালে পৌরশহরের শান্তা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এ ৩ টি পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
সোমবার, ১৬ মে ২০২২, ১৩:২৯
বিচ্ছিন্ন কবজি ফিরে পেলেন কনস্টেবল জনি খান
আসামির দায়ের কোপে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কবজি জোড়া লাগানো হয়েছে কনস্টেবল জনি খানের হাতে।
সোমবার, ১৬ মে ২০২২, ১২:৩৭
পিবিআই পরিদর্শক মাসুদের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ
খুলনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। জানা যায়, কিছুদিন পূর্বে ফেসবুকে পোস্ট সংক্রান্ত বিষয়ে সহযোগিতার আশায় ভিকটিম অভিযুক্ত মাসুদের কাছে আসলে তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়।
রোববার, ১৫ মে ২০২২, ২৩:০২
বানারীপাড়ায় ব্যবসায়ীর বাসায় দুঃসাহসিক চুরি: টাকা ও স্বর্নালঙ্কার লুট
বরিশালের বানারীপাড়ায় এক রাতে যুক্তরাষ্ট্র প্রবাসীরসহ দুই বাড়ি ও এক ব্যাংকে সিরিজ ডাকাতির ঘটনায় লুট হওয়া অস্ত্র,(শর্টগান) ৩৫ রাউন্ড গুলি,বিপুল পরিমাণ টাকা ও স্বর্নালঙ্কার উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারের আগেই এবার পৌর শহরে বেল্লাল হাওলাদার নামের এক ব্যবসায়ীর বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
রোববার, ১৫ মে ২০২২, ১৭:১৫
রাণীশংকৈলে সড়ক উঠেই দুর্ঘটনায় প্রাণ হারালেন বৃদ্ধ
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় রবিবার (১৫ মে) সকালে নেকমরদ-বালিয়াডাঙ্গি পাকাসড়কে সোলায়মান আলী (৬৪) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
রোববার, ১৫ মে ২০২২, ১৭:০৭
কারাগারে মেয়েকে ইয়াবা দেওয়ার সময় আটক মা
গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশের সময় ১৮৯টি ইয়াবাসহ রাণী বেগম (৪৫) নামে এক নারী দর্শনার্থীকে আটক করেছে কারারক্ষীরা। শনিবার (১৪ মে) দুপুর ২টার দিকে কারাগারে প্রবেশের সময় ওই নারীর ভ্যানিটি ব্যাগ তল্লাশিকালে নীল পলিথিনে মোড়ানো ১৮৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে। রাণী বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার দশ পাখিরা গ্রামের মামুন হোসেনের স্ত্রী।
শনিবার, ১৪ মে ২০২২, ১৯:৪১
প্রতারণা: সিঙ্গাপুরের কথা বলে তুলে দেওয়া হলো চট্টগ্রামের বিমানে
সিঙ্গাপুরের নিয়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু ফ্লাইটের সময় দেখা গেলো সিঙ্গাপুর নয়, চট্টগ্রামের টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে। যিনি প্রতারণা করেছেন তিনি ভুক্তভোগীর ফুফু। জানা যায়, লক্ষ্মীপুরের কমলনগরে মো. জুয়েল নামে এক যুবককে সিঙ্গাপুর নেওয়ার কথা বলে তার ফুফু আলেয়া বেগম প্রতারণা করে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
শনিবার, ১৪ মে ২০২২, ১৯:১৬
যৌন নির্যাতনের পর ১০০ টাকা দিয়ে ছাত্রীকে মুখ বন্ধ রাখতে বললেন শিক্ষক
খাগড়াছড়ির রামগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক বেলায়েত হোসেন (৪২) রামগড়ের লামকুপাড়া গ্রামের নুরুল হুদার ছেলে। ঘটনার পর ছাত্রীর হাতে ১০০ টাকা ধরিয়ে দিয়ে কাউকে কিছু বলতে নিষেধ করেছেন শিক্ষক।
শনিবার, ১৪ মে ২০২২, ১২:১৬
সেচের পানি না পেয়েই আত্মহত্যা করেছিলেন দুই কৃষক : পুলিশ
চোলাই মদ খাওয়ার কারণে নয়, একই রকমের বিষপানে আত্মহত্যা করেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুই সাঁওতাল কৃষক। চাকরীচ্যুত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেন কাছের লোকদের আগে পানি দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চাষিদের হয়রানি করার কারণেই তারা বিষপান করে আত্মহত্যা করেন।
শুক্রবার, ১৩ মে ২০২২, ২৩:১৩
বুড়ি তিস্তার বাঁধ মেরামত না হওয়ায় ঝুঁকির মুখে কৃষকেরা
নীলফামারীর ডিমলায় বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা গ্রামের খাল পাড়া হইতে খোকসার ঘাটের উজানে দক্ষিন সুন্দর খাতা পর্যন্ত বুড়ি তিস্তার বাঁধটি দেশ স্বাধীনের পূর্বে নির্মিত। ১৯৮৮ সালের প্রাকৃতিক দূয্যোর্গ বন্যার পানিতে ৮০-১০০ ফিট বাঁধটি ভেঙ্গে যায়। এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে বাঁধটি এক সময় মেরামত করা হলেও উজানের পানির ঢলে ভেঙ্গে য়ায়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও বুড়িতিস্তা নদীর পূর্বপাশ ঘেষা কচুবাড়ীর দলার বাঁধটি মেরামত করা আজও সম্ভব হয়নি।
শুক্রবার, ১৩ মে ২০২২, ২০:৪৮
লালমনিরহাটে ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ আহত ৪
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহানী আলী ও মমতাজ উদ্দিন এবং ইশোরকোল এলাকার দুই বাসিন্দা মজমুল ইসলাম ও আব্দুল খালেক।
শুক্রবার, ১৩ মে ২০২২, ২০:০৩
কপাল ফাটলো সাবেক প্রতিমন্ত্রী মুরাদের
মাথায় সিলিং ফ্যান ভেঙে পড়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি আহত হয়েছেন। তাতে তাঁর কপাল ফেটে গেছে। বৃহস্পতিবার (১২ মে) রাতে তার নির্বাচনী এলাকায় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে তিনি এই দুর্ঘটনার শিকার হন। চিকিৎসকরা জানিয়েছেন দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা শেষে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
শুক্রবার, ১৩ মে ২০২২, ১৭:৩১
রাণীশংকৈলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (১২ মে) পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু খবর পাওয়া গেছে। উপজেলার নেকমরদ- কাতিহার পাকাসড়কে ফুটানি টাউনের পাশে গোগরা ব্রিজে বাইসাইকেল আরোহী বিশাল রায় (১০) একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষে মারা যায়। বিশাল বাচোর ইউনিয়নের ডাংডাং পাড়া গ্রামের হরেণ রায়ের ছেলে।
বৃহস্পতিবার, ১২ মে ২০২২, ২২:০৮
নাটোরের মেয়রের গোডাউন থেকে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়নের গোডাউন থেকে প্রায় ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এসময় অবৈধভাবে মজুদ ও বোতলজাত সয়াবিন তেল খুলে বেশি দামে বিক্রি করার অভিযোগে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার, ১২ মে ২০২২, ২০:১৮
রাণীশংকৈলে নীলগাই উদ্ধার, অতঃপর বিজিবির সামনে জবাই
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া উত্তর মন্ডলপাড়া এলাকায় গ্রামবাসীরা একটি নীলগাই উদ্ধার করার পর সেটি জবাই করেছে। বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১১ টায় এ ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার, ১২ মে ২০২২, ১৫:৩৯
ডিউটিতে ফিরেই একদিনে অর্ধলাখ টাকা জরিমানা আদায় করলেন সেই টিটিই
রেলমন্ত্রীর তিন আত্মীয়কে জরিমানা করে সারাদেশে তোলপাড় সৃষ্টি করা সেই টিটিই শফিকুল ইসলাম আবারও ফিরেছেন তাঁর ডিউটিতে। ট্রেনের ডিউটিতে প্রথম দিনেই তিনি অর্ধলাখ টাকা জরিমানা আদায় করে সরকারি খাতে জমা দিয়েছেন। বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর মঙ্গলবার (১০মে) কাজে যোগ দিয়ে ২৪ ঘণ্টায় দুই ট্রেন থেকে ৪৯ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছেন তিনি।
বুধবার, ১১ মে ২০২২, ২২:১৫
ডাক্তার দেখানোর কথা বলে ছাত্রলীগ নেতার মাথা ফাটালো দালালরা
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সহ-সভাপতি হানিফুল ইসলাম রনিকে পিটিয়ে মাথা ফাটিয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় দালালরা। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা করা হয়েছে। বুধবার (১১ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চত্বরে এ ঘটনা ঘটে।
বুধবার, ১১ মে ২০২২, ২০:৩৭
গাজীপুরের চার দোকানে অবৈধভাবে মজুদ সাড়ে ১২ হাজার লিটার সয়াবিন তেল
চারটি দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ১২ হাজার ৬৪৮ লিটার খোলা ও বোতলজাত সয়াবিন তেল পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। অবৈধ তেল মজুদের দায়ে চারটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে।
বুধবার, ১১ মে ২০২২, ২০:০৮
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024




















































