ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে ঈদ বাজার
ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠেছে জমজমাট ঈদের বাজার। প্রতিদিন শহরের মানুষদের পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ক্রেতারা আসছেন শহরের দোকানগুলোতে। প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ভীড় লক্ষ্য করা যাচ্ছে দোকানগুলোতে। বিশেষ করে গার্মেন্টস (কাপড়ের দোকান) গুলোতে ভীড় বেশি। পাশাপাশি জুতা, কসমেটিকস, পাঞ্জাবি, প্যান্টের দোকানসহ বিভিন্ন পন্যের দোকানেও রয়েছে আলাদা ভীড়।
রোববার, ২৪ এপ্রিল ২০২২, ১৪:০৬
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ২
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
শনিবার, ২৩ এপ্রিল ২০২২, ২০:৪৪
বানারীপাড়ায় ১০ সহস্রাধিক দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার
বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল শনিবার সকালে বানারীপাড়া পৌরসভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহে আলম ভিজিএফের এ চাল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শনিবার, ২৩ এপ্রিল ২০২২, ১৪:৩২
চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে খুন
চট্টগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ছুরিকাঘাতে আসকার বিন তারেক (১৮) নামে এক নেতা খুন হয়েছেন। শুক্রবার রাতে নগরের কোতোয়ালী থানার চেরাগীপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার, ২৩ এপ্রিল ২০২২, ১৪:২০
আবারও ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কাওসার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ডাকাত সর্দার ছিলেন এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা ছিল বলে জানিয়েছে র্যাব। এর আগে, চার মাস পর গত শনিবার (১৬ এপ্রিল) কুমিল্লায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. রাজু নামে একজন নিহত হন।
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২, ১৯:৩০
ঠাকুরগাঁওয়ে ১৭ কেজি রূপা-৮ লাখ টাকাসহ যুবক আটক
ঠাকুরগাঁওয়ে সাড়ে ১৭ কেজি ৬৩৫ গ্রাম রূপাসহ মিজানুর রহমান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ২৩:০৭
আদালতে মামলার বাদীকে বিয়ে করলেন ধর্ষণ মামলার আসামি
ধর্ষণ মামলায় জামিনে কারামুক্ত হতে আদালতে ভুক্তভোগী নারীকে বিয়ে করলেন আসামি। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ বিয়ে অনুষ্ঠানের জন্য আসামিকে কারাগার থেকে প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে আদালতে হাজির করা হয়।
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ২১:২৫
১৫ টাকা বেশি রাখায় ৫ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী
রাজশাহীতে ৭৫০ টাকা দিয়ে কেনা জুতার দাম বিকাশ পেমেন্টে ৭৬৫ টাকা নেওয়ায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এই জরিমানা করেন।
সোমবার, ১৮ এপ্রিল ২০২২, ২০:৫২
হিজাব বিতর্কে ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রধান শিক্ষক কারাগারে
নওগাঁয় হিজাব নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির মামলায় এবার জেলহাজতে পাঠানো হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণকে। আজ রবিবার (১৭ এপ্রিল) নওগাঁ আমলি আদালত-৩ (মহাদেবপুর)-এ হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিজ্ঞ বিচারক মো. তাইজুল ইসলাম জামিনের আবেদন নাকোচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
রোববার, ১৭ এপ্রিল ২০২২, ২০:৪৬
বগুড়ায় সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করে লাশ পুঁতে রাখলো এলাকাবাসী
বগুড়ার ধুনটে আরিফুল ইসলাম হিটলু নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যার পর তার লাশ পুঁতে রাখে এলাকাবাসী। ঘটনার ১৪ ঘণ্টা পর শাজাহানপুর উপজেলার চার বছরের পুরনো একটি কবরে লাশের সন্ধান পেয়ে পুলিশ তা উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
রোববার, ১৭ এপ্রিল ২০২২, ১৭:৫৭
হাত বদলে দাম বাড়ে শসার, লোকসানে শুধু চাষী
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিস্তীর্ণ জমিতে চাষ হয় শসার। কম সময়ে অধিক মুনাফার আশায় দিনদিন বাড়ছে শসার আবাদ। এই সময়ে এসে যে লাভের আশায় কৃষক উৎপাদিত শসা আড়তে বিক্রি করতে নিয়ে যাচ্ছে তাতেই গুনতে হচ্ছে লোকসান। আড়তগুলোতে কমেছে শসার দাম খুচরা বাজারে যা বিক্রি হচ্ছে দ্বিগুন অথবা তিনগুন দামে। হাত বদলেই দাম বাড়ছে, ঠকছে কেবল চাষী।
রোববার, ১৭ এপ্রিল ২০২২, ১৪:৫১
৯৯৯-এ কল দিয়ে যারা জানালেন অভিযোগ, পুলিশ গিয়ে পেটালো তাদেরকেই
জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে অভিযোগ জানালেন ভুক্তভোগী পরিবার, আর পুলিশ গিয়ে তাদেরকেই পেটালো! এমন অভিযোগ পাওয়া গেছে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর ওই তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় একজন আনসার সদস্যকেও বরখাস্ত করা হয়েছে।
শনিবার, ১৬ এপ্রিল ২০২২, ১৯:০৩
সেচ প্রকল্পের বিবাদ নিয়ে মোরশেদকে হত্যা, আটক ৫
কক্সবাজার সদরের পিএমখালী চেরাংঘর বাজারে আলোচিত ও চাঞ্চল্যকর মোরশেদ হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যাকাণ্ডে জড়িত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে টেকনাফ থেকে তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২, ১৯:০৬
ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরে ঘরে ফেরা উপলক্ষে শুক্রবার থেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। জানা গেছে, ২৮ ও ৩০ এপ্রিলের টিকিটের চাহিদা বেশি।
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২, ১৫:৩৮
রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পরিষদ চত্বরে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২, ০০:২০
কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে সংবাদকর্মী নিহত
কুমিল্লার বুড়িচংয়ের শঙ্কুচাইলে দুর্বৃত্তদের গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামে এক সংবাদকর্মী নিহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় উপজেলার শঙ্কুচাইল ভারতীয় সীমান্তবর্তী এলাকায় তাকে দুর্বৃত্তরা গুলি করে।
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২, ১৯:০৩
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ বুধবার (১৩ এপ্রিল) জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ১৩ এপ্রিল ২০২২, ২৩:৫৮
নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা মেয়ে নিহত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে জান্নাতুল ফেরদাউস তাসপিয়া (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন শিশুটির বাবা প্রবাসী মাওলানা আবু জাহের।
বুধবার, ১৩ এপ্রিল ২০২২, ২৩:৩৮
বিদ্যালয়ে ফিরলেন বিজ্ঞানশিক্ষক হৃদয় মণ্ডল
ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞানশিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল তার বিদ্যালয়ে ফিরেছেন। বুধবার (১৩ এপ্রিল) ঘটনার তদন্ত কার্যক্রমে অংশ নিতে বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ে আসেন তিনি।
বুধবার, ১৩ এপ্রিল ২০২২, ১৯:২৫
ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যুর হয়েছে। এ ঘটনায় আরও ২ শিশুকে জীবত অবস্থায় উদ্ধার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম।
বুধবার, ১৩ এপ্রিল ২০২২, ১২:২৯
ধানক্ষেতে সেচ দেওয়ার সময় বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেলো বিএসএফ
নওগাঁর পোরশা সীমান্তে মামুন (৩৬) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে ভারতীয় সীমান্তের ২৩১/৭এস পিলারের কাছে ঢাকাবীল এলাকায় ধানক্ষেতে সেচ দিচ্ছিলেন ওই কৃষক। তখন তাকে ধরে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা।
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২, ২০:১৩
শুরু হলো ফুল বিজুর উৎসব
সকলের মঙ্গল কামনায় সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে শুরু হয়েছে পাহাড়ের ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈসাবি। করোনার বাধা কাটিয়ে চিরচেনা রূপ ফিরে পেয়েছে ফুল বিজুর উৎসবটি।
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২, ১২:১০
‘হিজাব’ নয় স্কুলড্রেস না পরায় শিক্ষার্থীদের পেটানো হয় : তদন্ত কমিটি
‘হিজাব’ নয় স্কুলড্রেস বা ইউনিফর্ম (নির্ধারিত পোশাক) না পরায় নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থীকে প্রহার করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২, ০০:১৪
মেয়ে শিশুকে মসজিদে নিয়ে যাওয়ায় সংঘর্ষ, যুবকের মৃত্যু
মেয়ে শিশুকে মসজিদে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ বাঁধে নরসিংদীর রায়পুরা উপজেলায়। এ ঘটনায় এক যুবকের মৃত্যুও হয়েছে। নিহতের নাম লালচাঁন মিয়া (২৬)। চার বছরের মেয়েকে নিয়ে মাগরিবের নামাজ আদায় করতে বাড়ির পাশের মসজিদে যান। জামাত শুরু হলে মেয়ে ও তিনি ইমামের পেছনের সারিতে দাঁড়ান...
সোমবার, ১১ এপ্রিল ২০২২, ২৩:৪২
বেগুনি নিয়ে পোস্ট দেওয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা
রংপুরে মিষ্টি কুমড়ার ছবি দিয়ে বেগুনি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে থানায় অভিযোগ করেছেন এক ছাত্রলীগ নেতা। রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় অভিযোগটি দাখিল করেছেন ইমরান হোসেন। তিনি রংপুর মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সোমবার, ১১ এপ্রিল ২০২২, ২৩:১১
কুবিতে ময়লার স্তুপে পরিণত হয়েছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অযত্নে-অবহেলায় পরিত্যক্ত অবস্থায় ময়লার স্তুপে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পড়ে থাকার ঘটনা ঘটেছে। সোমবার (১১ এপ্রিল) একাডেমিক বিল্ডিং-১ (কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদ) এর সিড়ির নিচে পরিত্যক্ত আসবাবপত্র, কাগজপত্রসহ জমে থাকা ময়লার স্তুপে ছবি দু'টি পড়ে থাকতে দেখা যায়। এদিকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি এভাবে ময়লার স্তুপে পড়ে থাকা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সোমবার, ১১ এপ্রিল ২০২২, ১৮:৩৭
অস্ত্র ও অর্থপাচারের পর মাদক মামলায়ও জামিন পেলেন যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাট
অস্ত্র ও অর্থপাচার মামলার পর এবার মাদক মামলায় জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।এর আগে রবিবার একটি অস্ত্র মামলা ও মানি লন্ডারিং মামলায় জামিন পান সম্রাট।
সোমবার, ১১ এপ্রিল ২০২২, ১৮:২৮
রাণীশংকৈলে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, আহত ৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রোববার (১০ এপ্রিল) বিকেলে আকস্মিক শিলাবৃষ্টিতে ফল, ফসল, ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একই সাথে ৫ ব্যক্তি আহত হয়েছেন বলেও জানা গেছে।
সোমবার, ১১ এপ্রিল ২০২২, ১২:০৭
রাণীশংকৈলে শিয়ালের কামড়ে আহত ৭, এলাকায় আতঙ্ক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শিয়ালের আক্রমণে কামড়ে গত দুই দিনে ৭ ব্যক্তি আহত হয়েছে। উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমোরগঞ্জ এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। গ্রামবাসীরা এলাকায় পাহারার ব্যবস্থা করেছেন এবং অনেকেই লাঠি হাতে চলাচল করছেন।
সোমবার, ১১ এপ্রিল ২০২২, ০০:৩২
পরীক্ষার হলে বসে ছাত্রলীগ নেতার ফেসবুক লাইভ, কমিটি বিলুপ্ত
পরীক্ষার হল থেকে ফেসবুক লাইভে এসে সমালোচনার জন্ম দিয়েছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন। এ ঘটনার পর ওই কমিটিকে বিলুপ্ত করা হয়েছে।
রোববার, ১০ এপ্রিল ২০২২, ১৮:২৪
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024




















































