‘মাঠে পাকিস্তানের জার্সিপরা সমর্থকরা মাথানত করে ক্ষমা চাওয়া উচিত’
বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশি নাগরিকদের পাকিস্তান সমর্থন বেশ সমালোচনার জন্ম দিয়ছিলো দেশব্যাপী। এবার এ বিষয়ে মন্তব্য করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, এটা আমাদের জন্য লজ্জার, কলঙ্কের। এসব দেখে আমাদের কান্না পায়। বীর মুক্তিযোদ্ধারা কাঁদছেন। আমরা শরম পেয়েছি। যারা এটা করেছেন, মুক্তিযোদ্ধাদের কাছে, দেশবাসীর কাছে মাথা নত করে তাদের ক্ষমা চাওয়া উচিত।
শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১, ১৪:১৪
মৌলভীবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছকাপন রেলগেট এলাকায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে।
শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১, ১৩:২৯
এইচএসসি পরীক্ষা : মৌলভীবাজারে ছাত্রের চেয়ে ছাত্রী বেশি
করোনাকালীন এই সময়ে ঝরে যাচ্ছে, ছাত্রীর সংখ্যা অনেকের বিয়ে হয়ে যাচ্ছে; এমন খবর প্রায়ই শুনা যায়। তবে মৌলভীবাজার জেলায় এই চিত্র ভিন্ন। মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীদের সংখ্যা বেশি।
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১, ২২:২৭
কক্সবাজার মেরিন ড্রাইভে দৌড়াবেন মৌলভীবাজারের চার দৌড়বিদ
মৌলভীবাজার রানার্স ক্লাবের এডমিন ইমন আহমেদ বলেন, কক্সবাজার মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথনে দৌড়ানো সকল দৌড়বিদদের কাছে স্বপ্ন। এই আয়োজনে দৌড়ানোর সুযোগ পাওয়া একটি বড় চ্যালেঞ্জ। আমাদের টিম থেকে যে চারজন সুযোগ পেয়েছেন তারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন দৌড়বিদ।
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১, ২১:৪৩
মাদক মামলায় সিলেটের লেডি বাইকার রিয়ার আগাম জামিন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ‘লেডি বাইকার’ খ্যাত সিলেটের রিয়া রায়কে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১, ১৮:৫৮
মনোনয়ন বাতিল : আপিল করেছেন নাজিবাদের দুই চেয়ারম্যান প্রার্থী
চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আলোচিত দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তাঁরা প্রার্থীতা ফিরে পেতে আপিল করেছেন, এর শুনানি হবে আগামী রোববার (৫ ডিসেম্বর)।
বুধবার, ১ ডিসেম্বর ২০২১, ২৩:৪৫
মৌলভীবাজার জেলা পুলিশের ফায়ারিং অনুশীলন শুরু, এড়িয়ে চলতে হবে যেসব এলাকা
মৌলভীবাজার শুরু হয়েছে জেলা পুলিশের বাৎসরিক ফায়ারিং অনুশীলন, চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে ফায়ারিং রেঞ্জ এলাকা এড়িয়ে চলতে জনগণকে অনুরোধ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। বুধবার (১ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের শ্রীমঙ্গল থানাধীন কালাপুর ফায়ারিং রেঞ্জে এ অনুশীলনের উদ্বোধন হয়।
বুধবার, ১ ডিসেম্বর ২০২১, ২১:১৫
পরিকল্পনামন্ত্রীর সফরের বিরোধিতা করে ছাতকে বিক্ষোভ
সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আগামীকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ছাতক যাবেন, এ নিয়ে উত্তজনা শুরু হয়েছে। স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মানিক অনুসারীরা বুধবার (১ ডিসেম্বর) ছাতকে বিক্ষোভ করেছে মন্ত্রীর ছাতক সফরের বিরোধীতা করে।
বুধবার, ১ ডিসেম্বর ২০২১, ২০:৫৬
বড়লেখায় জামানত হারালেন নৌকার প্রার্থী জোবায়ের
মৌলভীবাজারের বড়লেখায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বর্ণি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. জোবায়ের হোসেন জামানত হারিয়েছেন। নির্বাচনের বিধি অনুয়ায়ী অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তাঁর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
বুধবার, ১ ডিসেম্বর ২০২১, ২০:২০
ইউপি নির্বাচন : কমলগঞ্জে ৪ জন রিটার্নিং অফিসার নিযুক্ত
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৪ জন রিটার্নিং অফিসার নিযুক্ত করা হয়েছে। মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনে কমলগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার, ১ ডিসেম্বর ২০২১, ১৯:২২
সিলেটে বিজয়ের মাসকে বর্ণিলভাবে বরণ
আজ ডিসেম্বরের ১ তারিখ, বিজয়ের মাসের প্রথম দিন। দিনটিকে আয়োজন করে বরণ করে নেওয়া হয়েছে সিলেটে। বিজয় মাসকে বরণ করে নিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে সিলেট জেলা প্রশাসন। ছোট-বড় সব বয়সের মানুষের অংশগ্রহণে বিজয় মাসকে বরণের শোভাযাত্রাটি হয়ে ওঠে বর্ণিল।
বুধবার, ১ ডিসেম্বর ২০২১, ১৪:৫২
মৌলভীবাজারে ধর্ষণের অভিযোগে টিকটকার গ্রেফতার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্ষণের অভিযোগে এক টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষক মাসুদ গণি মান্না হবিগঞ্জ সদর থানার অনন্তপুর গ্রামের মৃত. মলাই মিয়ার ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে মান্নার সাথে মৌলভীবাজার জেলার এক তরুণীর...
বুধবার, ১ ডিসেম্বর ২০২১, ১২:১১
শ্রীমঙ্গলের ৯ ইউনিয়নে নৌকা প্রত্যাশী ৩৮ জন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৯ টি ইউনিয়নে ৩৮ জন চেয়ারম্যান পদের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের আগ্রহী চেয়ারম্যান প্রার্থীরা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
বুধবার, ১ ডিসেম্বর ২০২১, ০১:০১
নির্বাচনে নামছেন শাল্লার সেই ঝুমন দাস
সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাস। হেফাজতের সাবেক নেতা মামুনুল হককে নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসের জেরে ছয় মাস জেল খেটেছেন। সেই ঝুমন দাস এবার নির্বাচনে নামছেন।
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ২৩:৫৯
কমলগঞ্জের ৯ ইউনিয়নে নৌকা প্রত্যাশী ৩১ জন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৯ টি ইউনিয়নে ৩১ জন চেয়ারম্যান পদের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) পর্যন্ত ভানুগাছ বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নের আগ্রহী চেয়ারম্যান প্রার্থীরা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ২৩:৩৪
অতিরিক্ত মদ খেলে লিভার সিরোসিস হয়, খালেদার হলো কিভাবে : এম নাসের রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। বিদেশে তাঁর উন্নত চিকিৎসার দাবিতে সিলেটে সমাবেশ করেছে বিএনপি। এতে বিএনপির জাতীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, বেশি মদ খেলে হয় লিভার সিরোসিস। তবে খালেদা জিয়া দীর্ঘদিন থেকে ছিলেন জেলে, তাহলে তাঁর কিভাবে লিভার সিরোসিস হয়?
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ২০:১৩
কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় গ্রাম বাংলা সমাজ কল্যাণ পরিষদের ২১ তম আয়োজনে এই ক্যাম্প পরিচালিত হয়। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ৩ শত রুগীকে সেবা প্রদান ও অসহায় ২৫ জন ছানি পড়া রুগীকে বিনামূল্যে অপারেশন করানোর জন্য চিহ্নিত করা হয়।
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৯:০৯
মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা
মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রায় শ্লোগানে শ্লোগানে উত্তাল মৌলভীবাজার।
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৬:৩৯
সিলেটের লেডিবাইকার রিয়ার পক্ষে উচ্চ আদালতে ব্যারিস্টার সুমন
মাদক মামলায় পলাতক সিলেটের আলোচিত লেডিবাইকার রিয়া রায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তার পক্ষে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন উচ্চ আদালতে শুনানি করবেন।
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৪:০২
বড়লেখায় সবাইকে তাক লাগিয়ে আবারও চেয়ারম্যান নির্বাচিত হলেন এনাম
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিভাগ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনাম উদ্দিন বিপুল ভোটে জয়ী হয়ে রীতিমতো সবাই তাক লাগিয়ে দিয়েছেন। কারণ উপজেলার ১০ ইউপির মধ্যে চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি প্রার্থী লড়েছেন দক্ষিভাগ উত্তর ইউনিয়নে।
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ০০:৪০
সিলেটে যুবদল ও ছাত্রদলের মশাল মিছিল
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে চিকিৎসা এবং মঙ্গলবারের সমাবেশ সফল করার লক্ষ্যে নগরীতে মশাল মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ২৩:২০
মৌলভীবাজারের ২ উপজেলায় ১১ ইউনিয়নে নৌকাডুবি
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের দুই উপজেলায় ২৩ টি ইউনিয়নের মধ্যে ১১ টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা ডুবেছে। এর মধ্যে ৭ টি ইউনিয়নেই বিদ্রোহীদের কাছে হেরেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ২ ইউনিয়নে এবং দলীয় পরিচয়ের বাইরে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন আরও দুইটি ইউনিয়নে।
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ২২:১৪
মৌলভীবাজার সদর ইউপি নির্বাচন: ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল
চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি বর্তমান চেয়ারম্যানেরও মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলায় চার চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়ে গেছে। এছাড়াও দুই সদস্য প্রার্থীরও মনোনয়ন বাতিল হয়েছে।
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ২১:২৫
কমলগঞ্জে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২১/২০২২ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার ভানুগাছ সরকারি খাদ্য গোদাম প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ২১:০১
কুলাউড়ায় নৌকা ৭, স্বতন্ত্র ৬ : কে পেলেন কতো ভোট?
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী ৭ জন, ৪ জন আওয়ামী লীগ বিদ্রোহী ও ২ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এজেনে নেওয়া যাক কুলাউড়া ইউপি নির্বাচনে কে কতো ভোট পেয়েছেন...
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৮:৫৪
কমলগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) কমলগঞ্জ পৌরসভা, মুন্সীবাজার, পতনঊষার ও ইসলামপুর ইউনিয়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। দুপুরে কমলগঞ্জ পৌরসভায় কর্মসুচীর শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৮:২৮
কামারচাকে চতুর্থবার নৌকার প্রার্থী বদল, সেলিমের প্রার্থীতা বাতিল
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাকে আবারো নৌকার প্রার্থী বদল হয়েছে। নতুন করে আবারো নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আতাউর রহমান। এ নিয়ে এই ইউনিয়নে চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী বদল হলো। কামারচাক ইউনিয়নের নজমুল হক সেলিমের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৮:১৬
শ্রীমঙ্গল পৌরসভায় নারী কাউন্সিলর হলেন যারা
দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হলো শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মোট ১১ টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরই মধ্যে পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ফলাফল জানা গেছে।
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৪:৫৪
বড়লেখায় ইউপি নির্বাচনের ফলাফল : ৫ নৌকা, ৩ বিদ্রোহী, ২ স্বতন্ত্র
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ৫টিতে আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কা নিয়ে জয়ী হয়েছেন। বাকি পাঁচটির মধ্যে তিনটিতে বিদ্রোহী প্রার্থী, দুটিতে (একটি বিএনপি) স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। জেনে নেওয়া যাক বড়লেখায় ইউপি নির্বাচনের ফলাফল-
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১২:৫৩
কুলাউড়ায় ইউপি নির্বাচনের ফলাফল : বিজয়ী প্রার্থীদের তালিকা
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ রোববার (২৮ নভেম্বর) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ। এ নির্বাচনে ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রতি আর প্রতিদ্বন্দী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন চেয়ারম্যান পদের ৫৬ জন প্রার্থীসহ সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা। এবার শেষ হচ্ছে এসব জল্পনা-কল্পনা, ভোটগণনা শেষ। জেনে নেওয়া যাক কুলাউড়া ইউপি নির্বাচনের ফলাফল-
রোববার, ২৮ নভেম্বর ২০২১, ২২:৩১
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার




















































