ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩


‘সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে’

‘সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে’

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০, ১৬:২৪

বেহাল অবস্থায় বড়লেখা পৌরসভার ছয় রাস্তা, জনমনে ক্ষোভ

বেহাল অবস্থায় বড়লেখা পৌরসভার ছয় রাস্তা, জনমনে ক্ষোভ

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার অভ্যন্তরের ছয়টি রাস্তার। এরমধ্যে দুইটি রাস্তা প্রায় ১৫ বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন লোকজন।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০, ১৩:৫৬

সিলেটে প্রেমিকার সঙ্গে অভিমান করে লাইভে এসে যুবকের আত্মহত্যা

সিলেটে প্রেমিকার সঙ্গে অভিমান করে লাইভে এসে যুবকের আত্মহত্যা

সিলেটের আলমপুরে প্রেমিকার সঙ্গে অভিমান করে ফেসবুক লাইভে এসে আলহাজ উদ্দিন (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে আলমপুর মুক্তিযোদ্ধা গেট এলাকার বাসায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০, ০৮:১৬

কুলাউড়ায় কিশোরকে ডেকে নিয়ে বলাৎকার

কুলাউড়ায় কিশোরকে ডেকে নিয়ে বলাৎকার

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যাটমিন্টন খেলার কথা বলে ডেকে নিয়ে ১৬ বছরের এক কিশোরকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের এ ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০, ০৮:০২

বড়লেখায় তিন কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের উদ্বোধন

বড়লেখায় তিন কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখায় ভোলারকান্দি, হরিপুর ও মোহাম্মদনগর কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে ৫টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে তিনটি ক্লিনিক ভবনের উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান হয়। 

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০, ০৭:৫৭

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আ.লীগ নেতার

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আ.লীগ নেতার

সড়ক দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আব্দুল বারেক নিহত হয়েছেন। বুধবার (০৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের পালবাড়ি নামক স্থানে মোটরসাইকেল এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত আব্দুল বারেকের বাড়ি উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নিজামপুর গ্রামে।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০, ০৭:৫৫

কুসমবাগে যাত্রা শুরু করলো মডেল ফার্মেসি ‘মৌলভীবাজার ফার্মা’

কুসমবাগে যাত্রা শুরু করলো মডেল ফার্মেসি ‘মৌলভীবাজার ফার্মা’

মৌলভীবাজার শহরে মডেল ফার্মেসি হিসেবে যাত্রা শুরু করেছে ‘মৌলভীবাজার ফার্মা’ নামে একটি আধুনিক ফার্মেসি। বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসনের সকল নীতিমালা ও গাইডলাইন অনুস্মরণ করে মডেল ফার্মেসি হিসেবে স্বীকৃতি পায় ফার্মেসিটি।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০, ০১:২৯

মৌলভীবাজারে ২ দিনব্যাপী ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

মৌলভীবাজারে ২ দিনব্যাপী ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

"সৃজনশীল কর্মে করে প্রতিভার খোঁজ " এই স্লোগানকে সামনে রেখে তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে মৌলভীবাজারে ২ দিন ব্যাপী “বীজ কার্নিভাল” মেলার আয়োজন করেছে রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সানরাইজ । নভেম্বরের ২ ও ৩ তারিখ ইম্পেরিয়েল কলেজে এই মেলা অনুষ্ঠিত হয়েছে।    

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ২৩:১৮

‘ফার্মাসিস্টবিহীন কোনো ফার্মেসি চলবে না’

‘ফার্মাসিস্টবিহীন কোনো ফার্মেসি চলবে না’

ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেছেন, ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন কোন ফার্মেসি চলতে দেয়া হবে না। মৌলভীবাজারে মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপ এর প্রয়োজনীয়তা ও সম্ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ২১:৫৫

দোয়ারাবাজারের ইউএনও করোনায় আক্রান্ত

দোয়ারাবাজারের ইউএনও করোনায় আক্রান্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন সুমন।

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ১৯:০৮

হবিগঞ্জে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

হবিগঞ্জে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় মুন জেনারেল হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে ভুয়া ডাক্তার প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ১৯:০০

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় শামীমা আক্তার (৩০) নামের এক পথচারী গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উপজেলার হলিমপুর গ্রামের মো. আইনুদ্দিনের স্ত্রী। বুধবার (৪ নভেম্বর) দুপুরে সিলেট ঢাকা-মহাসড়কের ১৯ মাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ১৮:৫৭

জৈন্তাপুরে মটরশুঁটি মজুদের দায়ে লক্ষ টাকা জরিমানা

জৈন্তাপুরে মটরশুঁটি মজুদের দায়ে লক্ষ টাকা জরিমানা

সিলেটের জৈন্তাপুরে মটরশুঁটি মজুদের কারণে উপজেলা প্রশাসন মোবাইলকোর্ট পরিচালনা করে ১ লক্ষ ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টা ও রাত ১২টায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে উপজেলার সারীঘাট ও চাঙ্গীল এলাকায় অবৈধ ভাবে মজুদের কারণে এ জরিমানা করা হয়।

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ১৮:৫২

সুনামগঞ্জে ৩০০ প্রতিবন্ধী পেল প্রধানমন্ত্রীর উপহার

সুনামগঞ্জে ৩০০ প্রতিবন্ধী পেল প্রধানমন্ত্রীর উপহার

সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলার ৩০০ জন প্রতিবন্ধী পেলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার সামগ্রী। বুধবার (০৪ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে প্রতিবন্ধী কার্যালয়ে ৩০০ জন প্রতিবন্ধীর মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া হুইল চেয়ার, শ্রবণযন্ত্র, স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ১৮:৪৯

মাধবপুরে ট্রাস্কফোর্সের অভিযানে আতশবাজি উদ্ধার

মাধবপুরে ট্রাস্কফোর্সের অভিযানে আতশবাজি উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায়  ট্রাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমান আতশবাজি উদ্ধার করেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে এ আতশবাজি গুলো উদ্ধার করা হয়।

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ১৮:৪৪

সুনামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

সুনামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

সুনামগঞ্জের ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় তারা বানু (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার চামরদানী ইউনিয়নের আমজুড়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ১৮:৩৮

কুলাউড়ায় অটোরিকশা ও ইজিবাইক চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

কুলাউড়ায় অটোরিকশা ও ইজিবাইক চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কুলাউড়া শহর রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের অর্ধ-শতাধিক রিকশা ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ১৮:৩৫

শ্রীমঙ্গলে গাড়ি চাপায় চিত্রা হরিণের মৃত্যু

শ্রীমঙ্গলে গাড়ি চাপায় চিত্রা হরিণের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের টি রিসোর্টের সামনে থেকে একটি চিত্র হরিণের মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার (৪ নভেম্বর) সকালে হরিণটির মৃতদেহ উদ্ধার করা হয়।  

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ১৮:২৮

বড়লেখায় পরিবহন ধর্মঘটে শিশুমৃত্যুর দুই বছর, আজও হয়নি চার্জ গঠন

বড়লেখায় পরিবহন ধর্মঘটে শিশুমৃত্যুর দুই বছর, আজও হয়নি চার্জ গঠন

দেশব্যাপী আলোচিত পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘট চলাকালে মৌলভীবাজারের বড়লেখায় অ্যাম্বুলেন্স আটকে রাখায় সাতদিন বয়সী কন্যাশিশুর মৃত্যুর ২ বছর পেরিয়ে গেলেও এখনও অভিযোগ গঠন হয়নি। গত বুধবার (২৮ অক্টোবর) ওই শিশুর মৃত্যুর দুই বছর পূর্ণ হয়েছে। গত বছরের ৩০ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজস্ট্রেট আদালতের হাকিম হরিদাস কুমারের আদালতে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরইমধ্যে পেরিয়ে গেছে প্রায় ১৮ মাস। অথচ আসামিদের বিরুদ্ধে এখনও পর্যন্ত অভিযোগ গঠন হয়নি। ২০১৮ সালের ২৮ অক্টোবর নির্মম এই ঘটনাটি ঘটেছিল।

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ১৭:১৯

বড়লেখায় কলেজছাত্র সাইফুর হত্যা মামলায় ৩ ভাই পাঁচদিনের রিমান্ডে

বড়লেখায় কলেজছাত্র সাইফুর হত্যা মামলায় ৩ ভাই পাঁচদিনের রিমান্ডে

মৌলভীবাজারের বড়লেখায় কলেজ ছাত্র মো. সাইফুর রহমান হত্যা মামলায় ৩ আসামিকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম হরিদাস কুমার তাদের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন-উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আনছার আলীর ছেলে বাবলু আহমদ (২৫), জবলু হোসেন (২৪) ও কামাল হোসেন (২০)। 

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ১৭:১৪

বড়লেখায় পৌঁছেছেন পরিবেশমন্ত্রী 

বড়লেখায় পৌঁছেছেন পরিবেশমন্ত্রী 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন চারদিনের সফরে  বুধবার (৪ নভেম্বর) মৌলভীবাজারের বড়লেখায় এসে পৌঁছেছেন। এর আগে তিনি দুপুর ১২টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে সেখান থেকে বড়লেখার উদ্দেশ্যে রওয়ানা দেন

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ১৭:১২

প্রাণ ফিরেছে মাধবকুণ্ডে

প্রাণ ফিরেছে মাধবকুণ্ডে

নির্জন পাহাড়ি ঝরনার আশপাশে ফিরেছে বুনো আবহ। পর্যটকদের হেঁটে চলার পথে জমে ওঠেছে শ্যাওলা। ফাঁকা জায়গাগুলোতে মাথা তুলে দাঁড়িয়েছে বুনো ঘাসলতা, জেগে উঠছে চেনা-অচেনা গাছ। দীর্ঘদিন পর ঝর্ণার শব্দের সাথে ঝিঁঝিঁ পোকার ডাক, পাখির কলকাকলি, দিগন্ত বিস্তৃত সবুজের মাঝে প্রকৃতির নতুন রূপ। প্রায় সাড়ে ৭ মাস পর্যটকের আনাগোনা না থাকায় যেনো প্রাণ ফিরেছে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ডের প্রকৃতিতে। 

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ০২:১১

সিলেটে বিয়ের ১৮ দিনের মাথায় করোনায় লন্ডন প্রবাসীর মৃত্যু

সিলেটে বিয়ের ১৮ দিনের মাথায় করোনায় লন্ডন প্রবাসীর মৃত্যু

সিলেটে বিয়ের ১৮ দিনের মাথায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কাওসার আহমদ নামে এক যুক্তরাজ্য প্রবাসী যুবক। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে সিলেট মাউন্ট এডোরা হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ০২:০৭

সিলেটে রায়হান হত্যা : নতুন তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আওলাদ

সিলেটে রায়হান হত্যা : নতুন তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আওলাদ

সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন পিবিআই সিলেটের ইন্সপেক্টর আওলাদ হোসাইন। এ মামলায় তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মুহিদুল ইসলাম করোনা পজিটিভ হওয়ায় মামলার গতি স্বাভাবিক রাখতে ইন্সপেক্টর আওলাদ হোসাইনকে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ০২:০৩

জুড়ীতে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

জুড়ীতে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে টিলার মাটি কাটার অপরাধে আব্দুল্লাহ আল মামুন (৩০) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ০২:০১

এএসআই আশেকও দেননি স্বীকারোক্তি, হাসপাতাল থেকে কারাগারে

এএসআই আশেকও দেননি স্বীকারোক্তি, হাসপাতাল থেকে কারাগারে

সিলেটের আলোচিত রায়হান আহমদ হত্যা মামলায় অভিযুক্ত এএসআই আশেক এলাহীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ ব্যুরে ইনভেস্টিগেশন (পিবিআই)। ৫ দিনের রিমান্ডে নেওয়ার পর আশেক 'অসুস্থ' হয়ে পড়লে সোমবার (২ নভেম্বর) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ০১:৫৯

সিলেটে ছিনতাইকারীকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

সিলেটে ছিনতাইকারীকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

সিলেটের দক্ষিণ সুরমায় তিন ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। এর আগে তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) দক্ষিণ সুরমা উপজেলার পিরোজপুরে এ ঘটনা ঘটে।

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ০১:৫৬

জুড়ীতে নিলাম ছাড়াই বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

জুড়ীতে নিলাম ছাড়াই বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিলাম প্রক্রিয়া ছাড়াই বিদ্যালয়ের তিনটি গাছ কেটে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। অথচ সংশ্লিষ্ট কেউই বিষয়টি জানেন না।   

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ০১:৫৪

সিলেটে পেট্রোল বোমা উদ্ধার

সিলেটে পেট্রোল বোমা উদ্ধার

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা এলাকা থেকে পেট্রোল বোমাসহ বোমা তৈরির সরাঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাব ৯।  

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ০১:৫০

হবিগঞ্জে প্রেমিকার বাড়িতে ডেকে চোর সাজিয়ে মারধর, গ্রেফতার ২

হবিগঞ্জে প্রেমিকার বাড়িতে ডেকে চোর সাজিয়ে মারধর, গ্রেফতার ২

হবিগঞ্জের বাহুবলে কলেজছাত্রকে প্রেমিকার বাড়িতে ডেকে নিয়ে চোর সাজিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার, ৪ নভেম্বর ২০২০, ০১:৪৮

সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়