শান্তিপূর্ণভাবে শেষ হলো মাভাবিপ্রবি কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষা (ভিডিও)
প্রথমবারের মতো সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জিএসটি) সমন্বিত এ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ন্যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
রোববার, ১৭ অক্টোবর ২০২১, ২২:৩০
এ বছরও হচ্ছে না পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা
চলতি বছরের পঞ্চম শ্রেণির সমাপনী (পিইসি) ও মাদরাসা শিক্ষা সমাপনী (ইবতেদায়ি) পরীক্ষা বাতিলে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার (১৭ অক্টোবর) বিকেলে অনুমোদন দিয়ে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ফলে এবছর পিইসি-ইবতেদায়ি পরীক্ষা হচ্ছে না।
রোববার, ১৭ অক্টোবর ২০২১, ২২:০০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত (ভিডিও)
দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে প্রথমবারের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। প্রথমদিনে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) মোট এক লাখ ৩১ হাজার ৯০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এই ইউনিটে পরীক্ষা দিয়েছে মোট ১০ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী।
রোববার, ১৭ অক্টোবর ২০২১, ১৫:৫৪
কুবিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত (ভিডিও)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রোববার, ১৭ অক্টোবর ২০২১, ১৩:০৮
জঙ্গিবাদ ও দুর্নীতির কবল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে রক্ষার দাবি (ভিডিও)
দেশের অন্যতম শীর্ষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি ও জঙ্গিবাদের কবল থেকে রক্ষার দাবি জানিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নামের একটি সংগঠন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়টিকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
রোববার, ১৭ অক্টোবর ২০২১, ১২:১২
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি: শাবিতে পরীক্ষা দিবে ৪৭১০ শিক্ষার্থী
প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার (১৭ অক্টোবর) থেকে।
শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ২২:৪৪
কুবিতে খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত খুলনা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদ’র কার্যনির্বাহী পরিষদ-২০২১ গঠন করা হয়েছে৷ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১তম ব্যচের শিক্ষার্থী আবু নাঈমকে সভাপতি এবং একই বিভাগের ১২তম ব্যচের শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদ বাপ্পীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়৷
শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ২০:৫০
শাবির নৃবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক আ ফ ম জাকারিয়া।
শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ২০:৪৩
শাবিতে টিকাদান কার্যক্রম শুরু
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো টিকাদান কার্যক্রম শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথমদিন স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের ১৯৫ জন শিক্ষার্থীকে ফাইজার টিকা প্রদান করা হয়েছে।
শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ২০:৪০
যুক্তরাষ্ট্রে শাবি শিক্ষকের আত্মহত্যা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান আত্মহত্যা করেছেন।
শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ২০:৩৭
২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ
আজ রোববার থেকে শুরু হচ্ছে ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। দেশে এই প্রথম বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। দেশের মোট ২৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ২০:১৯
২১ অক্টোবর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আগামী ২১ অক্টোবর ২০২১ তারিখ থেকে অনলাইনের পাশাপাশি শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম শুরু হবে। একইদিন ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ১৯:৪২
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা রোববার, প্রস্তুত মাভাবিপ্রবি
শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবের কথা চিন্তা করে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ১৬:৪১
প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে
১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। এবার ব্যাপক পরিসরে স্কুল শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে পরিকল্পনা চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ১৬:১৪
জন্ম সনদের মাধ্যমে স্কুলশিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১২ থেকে ১৭ বছরের স্কুলশিক্ষার্থীদের টিকার আওতায় আনতে জন্ম সনদের মাধ্যমে সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১, ২২:৩৪
মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা শুরু ২৪ নভেম্বর
আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা । একই সঙ্গে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষাও শুরু হবে। ৩০ নভেম্বরের মধ্যে এসব পরীক্ষা শেষ করতে হবে।
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১, ১১:০৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় কুবি কোষাধ্যক্ষ ও ৪ শিক্ষক
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত চলতি বছরের বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কোষাধ্যক্ষ ও ৪ জন শিক্ষক।
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১, ১০:৪৭
সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবির শিক্ষক নিহত
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক ছাত্র উপদেষ্টা কাজী মশিউর রহমান রাজিব এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার (১৩ অক্টোবর) ঢাকা -পিরোজপুর মহাসড়কের নাজিরপুর থানার কবিরাজবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১, ১০:৪০
৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৯ নভেম্বর
৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৯ নভেম্বর শুরু হবে। রোববার (১০ অক্টোবর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোববার, ১০ অক্টোবর ২০২১, ১৪:৪২
আবারও ছিনতাইয়ের কবলে কুবি শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা ১২ তম ব্যাচের মোহাম্মদ সুমন নামের এক শিক্ষার্থী ছিনতাইয়ের কবলে পড়েছে। শুক্রবার (৮ অক্টোবর) রাত ৯টায় কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এছাড়াও বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই ছিনতাইয়ের কবলে পড়েন।
রোববার, ১০ অক্টোবর ২০২১, ১০:৫১
ঢাবির ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বাইরেও দেশব্যাপী সাতটি বিভাগীয় শহরে প্রতিটি আসনের বিপরীতে ১১৫ জন ভর্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।
শনিবার, ৯ অক্টোবর ২০২১, ১১:৫২
পিইসি পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে
চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য তার কার্যালয়ে পাঠানো হয়েছে।
শুক্রবার, ৮ অক্টোবর ২০২১, ১২:৩১
১৭ তারিখ থেকে ঢাবির সব বর্ষের সশরীরে ক্লাস-পরীক্ষা
করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ দেড় বছর পর সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ১৭ অক্টোবর থেকে প্রত্যেকটি বিভাগ তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী সরাসরি শ্রেণিতে পাঠদান বা পরীক্ষা নিতে পারবে।
বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১, ২০:০৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. রাজিনা সুলতানার সভাপতিত্বে পিএইচডি সেমিনার (ভার্চুয়াল) অনুষ্ঠিত হয়। সেমিনারে সমাজকর্ম বিভাগের পিএইচডি গবেষক জনাব মো. এরশাদুল ইসলাম (সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, জবি) ‘Entrepreneurship and Empowerment of Women in Bangladesh’ শীর্ষক গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন।
বুধবার, ৬ অক্টোবর ২০২১, ১৬:১৬
এসএসসির সিলেবাস আর সংক্ষিপ্ত হবে না: শিক্ষামন্ত্রী
আগামী বছরের এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। তার ওপরে পাঠদান শেষে নেওয়া হবে পরীক্ষা। কিন্তু শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসকে আরও সংক্ষিপ্ত করার দাবি করেছে। তবে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, এই সিলেবাস আর সংক্ষিপ্ত করার কোনো সুযোগ নেই।
বুধবার, ৬ অক্টোবর ২০২১, ১৩:৫৬
প্রতিদিন শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মাউশির নির্দেশনা
প্রতিদিন শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। মঙ্গলবার (৫ অক্টোবর) অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বুধবার, ৬ অক্টোবর ২০২১, ১৩:০৬
কুবির লোকপ্রশাসন বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোকপ্রশাসন বিভাগের ৯ম ব্যাচ বিশ্ববিদ্যালয়ে (২০১৪-১৫) সেশনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
বুধবার, ৬ অক্টোবর ২০২১, ১২:৩৩
জবিতে ৭ অক্টোবর থেকে চলবে পরীক্ষার্থীদের বাস
সশরীরে ৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ায় বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা শুরুর দিন থেকেই নির্ধারিত রুটে চলবে এসব বাস। পূর্বে নির্ধারিত পাঁচ দিনের পরিবর্তে এবার শুক্রবার ব্যতীত সপ্তাহে ছয় দিনই পরীক্ষার্থীরা পরিবহন সুবিধা পাবে।
মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১, ২২:০০
সব বর্ষের শিক্ষার্থীদের জন্য ঢাবির হল খুলছে ১০ অক্টোবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আগামী ১০ অক্টোবর সব হল খুলে দেওয়া হচ্ছে। করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন যেসব শিক্ষার্থী এদিন সকাল ৮টা থেকে টিকাকার্ড/সনদ ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে তারা নিজ নিজ হলে উঠতে পারবেন।
মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১, ২১:১৩
শাবিপ্রবির হল খুলছে ২৫ অক্টোবর
দীর্ঘ ১৯ মাস পর আগামী ২৫ অক্টোবর খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হল।
মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১, ১৮:১৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩





















































