Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:০২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

শিগগিরই স্বাভাবিক হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

তিনি বলেন, ইতোমধ্যেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে এবং ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। বাংলাদেশের নাগরিকরা যাতে দ্রুত ভারতে যেতে পারেন, সে লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খায়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করতে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।

এর আগে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সালথা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএন/এসএইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়