ঢাকা, রোববার   ১৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৬ ১৪৩৩

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া

প্রকাশিত: ১৮:১৬, ৯ মার্চ ২০২৬

লন্ডনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে গত ৮ মার্চ পূর্ব লন্ডনের পঞ্চখানা (লি মেডিসন), ৫১ রাবন রো, লন্ডন ই ১, ২ইজিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসী নেতা, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব লন্ডনের সভাপতি শাকির হোসাইন এবং সঞ্চালনা করেন তৌহিদুল করিম মুজাহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাংবাদিক মতিয়ার চৌধুরী, কাউন্সিলর কবির হোসেন, সাংবাদিক ফয়সল রেজা সুয়েব, ব্যারিস্টার মাহবুবুর রহমান, সাংবাদিক আব্দুল আহাদ চৌধুরী বাবু এবং সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলমাস আহমেদ।

সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের দেশের প্রতি দায়িত্বশীল ও সচেতন থাকার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্রের মূল্যবোধ পৌঁছে দেওয়া সম্ভব।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়