প্রতিনিধি, ইউকে
বিশিষ্ট সমাজসেবী বশির উদ্দিন আহমদের ইন্তেকালে গভীর শোক
হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)–এর প্রিয় ভাজন ও মুরিদ, লন্ডনস্থ দারুল হাদিস লতিফিয়া–এর সম্মানিত ট্রাস্টি এবং আনজুমানে আল ইসলাহ ইউকে–এর প্রাক্তন সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব বশির উদ্দিন আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।
সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান ও অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়া সহ কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করেন—এ জন্য সবার কাছে দোয়ার আবেদন জানানো হয়।
সাউথ লন্ডনে বসবাসরত মরহুম আলহাজ্ব বশির উদ্দিন আহমদ আজীবন দ্বীনি খেদমত, শিক্ষা প্রসার এবং কমিউনিটির কল্যাণে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে গেছেন বলে শোকবার্তায় উল্লেখ করা হয়। কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রবাসে অবস্থান করেও তিনি দ্বীন ও সমাজ সংস্কারে অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন একজন দানবীর ও দূরদর্শী ব্যক্তিত্ব। তাঁর প্রজ্ঞা, সততা ও মানবিকতা কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ মরহুমের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে সমাজ ও দ্বীনের খেদমতে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ইএন/এসএইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























