আপডেট: ০৯:৩৪, ১ সেপ্টেম্বর ২০১৯
রাজধানীতে ‘হাতবোমা’ বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত
ঢাকা : রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে রাস্তার পাশে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই, এবি) শাহাব্বুদিন (৩৫) ও ট্রাফিক কনস্টেবল আমিনুল ইসলাম।
আহত পুলিশ সদস্য এএসআই শাহাবুদ্দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের প্রটোকলের পুলিশ সদস্য বলে জানিয়েছেন রমনা জোনের (ধানমন্ডি) সহকারী কমিশনার (এসি) মো. হাসিনুজ্জামান।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শের আলম তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত পুলিশ সদস্যরা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ ডিউটিরত অবস্থায় ছিলেন সাইন্সল্যাব মোড়ে। আহতাবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এখন তাদের চিকিৎসা চলছে।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























