আপডেট: ০৮:৫৫, ৩১ আগস্ট ২০১৯
বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করলো বাফুফে
ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বে সুযোগ পাওয়ার পড় থেকেই একটা আগ্রহ ছিলো বাংলাদেশি দর্শকদের মাঝে। আর সেটা হলো বাছাইপর্বে কে কে খেলবেন বাংলাদেশ ফুটবল দলের হয়ে। এই প্রশ্নের উত্তরই যেন দিয়ে দিলো বাফুফে। প্রকাশ করা হয়েছে চূড়ান্ত দল।
২৬ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক হিমেল, দুই ডিফেন্ডার মানিক ও ফয়সাল। গেল সাফের পর দলে আবার সুযোগ পেয়েছেন সাদ উদ্দীন। ফিরেছেন জুয়েল রানাও।
নতুন মুখ হিসেবে জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন সাইফের তরুণ ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। ঢাকা আবাহনীর সাত ফুটবলারই জায়গা করে নিয়েছেন চূড়ান্ত দলে। আজ শনিবার দুপুরে চূড়ান্ত দল দিয়েছে বাফুফে।
বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত দল:
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো
রক্ষণভাগ: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি ও ইয়াসিন আরাফাত
মাঝমাঠ:জামাল ভূঁইয়া (অধিনায়ক), সোহেল রানা, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, মোহামম্মদ ইব্রাহিম, আরিফুর রহমান ও বিপলু আহমেদ
আক্রমণভাগ: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন ও জুয়েল রানা
চূড়ান্ত দল নিয়ে আগামী ১ সেপ্টেম্বর সকালে তাজিকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে জাতীয় দল। ওইদিন বিকালেই দেশটিতে পৌঁছে আটলাস হোটেলে উঠবে দল। ৩ ও ৫ তারিখে দেশটির দুই ক্লাব এফসি কুকতোস ও সিএসকেএ পামিরের সঙ্গে খেলবে বাংলাদেশ। ১০ তারিখ দেশটির দুশানবেতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে বিশ্বকাপ যাত্রা।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























