আই নিউজ ডেস্ক
মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি
ছবি: সংগৃহীত
মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম অপরিবর্তিত রাখা হয়েছে। রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সিদ্ধান্ত জানায়। সংস্থাটি জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।
বিইআরসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে এলপিজির দাম দুই দফা সমন্বয় করা হয়। প্রথমে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। এরপর ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে তা ১ হাজার ৯৪০ টাকায় উন্নীত করা হয়।
অন্যদিকে, মে মাসের জন্য অটোগ্যাসের দাম সামান্য বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত মাসে অটোগ্যাসের দামও দুই দফা বাড়ানো হয়েছিল। ২ এপ্রিল ১৭ টাকা ৯৪ পয়সা বৃদ্ধি করে প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়। পরে ১৯ এপ্রিল আরও ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ৮৯ টাকা ৫০ পয়সা।
ইএন/এসএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























