প্রকাশিত: ০৩:৩৩, ৭ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৩:৩৩, ৭ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৩:৩৩, ৭ সেপ্টেম্বর ২০১৯
উখিয়ার পাহাড়ে মাটির নিচে মিললো অস্ত্র-গুলি-ইউনিফর্ম
কক্সবাজারের উখিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে ওই উপজেলার হলদিয়া পালং ইউপির উত্তর বড়বিলের জঙ্গলে এ অভিযান চালায় পুলিশ।
উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঁশঝাড়ের ভেতর মাটিতে পুঁতে রাখা চারটি দেশীয় অস্ত্র, চারটি কার্তুজ রাইফেল, দুটি কার্তুজ, পাঁচ সেট সামরিক বাহিনীর পোশাক, চারটি ক্যাপ, এক জোড়া ব্লেড, এক জোড়াজুতা, তিন জোড়া মোজা উদ্ধার করা হয়েছে।

ওসি আবুল মনসুর আরো বলেন, উত্তর বড়বিলে পাহাড়ি সন্ত্রাসীদের বিচরণ ছিল। ধারণা করা হচ্ছে, তারাই এসব অস্ত্র-গুলি, পোশাক মাটির নিচে পুঁতে রেখেছিলো। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।
আইনিউজ/এসবি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























