আপডেট: ০৮:৩৯, ৯ সেপ্টেম্বর ২০১৯
হাসপাতালের টাকা আত্মসাৎ: কারাগারে সিভিল সার্জন
সাতক্ষীরা সদর হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ের নামে ১৬ কোটি ৩১ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
অর্থ আত্মসাতের ওই মামলায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।
সোমবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন। এর আগে সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলা স্বাস্থ্য বিভাগের ১৮ কোটি টাকার মালামাল ক্রয়ে দুর্নীতির ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে দীর্ঘ তদন্ত শেষে দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের পক্ষে এ মামলা দায়ের করেন।
ওই মামলায় হাইকোর্টের আদেশ অনুযায়ী ৮ সেপ্টেম্বর পর্যন্ত তাকে হয়রানি না করার নির্দেশনা ছিল। গতকাল রোববার তিনি সাতক্ষীরা দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ না হওয়ায় পরে সেটি প্রত্যাহার করে নেন। আজ সকালে তিনি সাতক্ষীরা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























