আপডেট: ১৩:৩০, ২ সেপ্টেম্বর ২০১৯
ইবিতে আবারও কর্মবিরতি
ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ৩ দফা দাবিতে কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। সোমবার (২ সেপ্টম্বর) সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচী পালন করে।
জানা যায়, গত ২৭ আগস্ট সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সকল কর্মকর্তার সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয় যে, সিন্ডিকেট সভায় দাবি মেনে নিতে হবে। না মানলে ২ সেপ্টম্বর (সোমবার) থেকে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা। এরপরে গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ে ২৪৬ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে দীর্ঘদিন ধরেই কর্মকর্তারা তাদের দাবি জানিয়ে আসছে প্রশাসনের কাছে। কিন্তু এ পর্যন্ত কোন দাবি বাস্তবায়ন হয়নি। তাদের দাবিগুলো হলো- অবসরের বয়সসীমা ৬০ থেকে ৬২ বছরে বৃদ্ধি করা, ক্যাম্পাসের একাডেমিক প্রশাসনিক কার্যক্রমের সময় সীমা সকাল ৯টা থেকে সাড়ে ৪ টার পরিবর্তে ৮ টা থেকে ২ টা পর্যন্ত করা এবং সপ্তাহে দুদিন ছুটির পরিবর্তে একদিন করা। এছাড়া উপ রেজিস্টার ও সমমানের কর্তাদের বেতন স্কেল চতুর্থ গ্রেডে ৫০ হাজার করা এবং সহকারী রেজিস্টার (সমমান) কর্মকর্তাদের প্রারম্ভিক বেতন স্কেল ৩৫ হাজার পাঁচশত করার দাবি জানান।
প্রতিবাদ সভায় সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি শামসুজ্জামান জোহা, আব্দুল হান্নান, মীর জিল্লুর রহমানসহ অন্যান্য কর্মকতারা।
সভাপতির বক্তব্যে শামসুজ্জামান জোহা- প্রশাসনের কাছে অতি দ্রুত ইবি দাবি মেনে নেওয়ার দাবি জানান। আগামী দুই দিনের ভেতরে দাবি মেনে না নিলে অনশন কর্মসূচিতে যাবে সমিতি। একই সাথে তিনি আগামিকাল থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
এদিকে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলে, তাদের বেতন স্কেল ও বয়সসীমা বাড়ানোর দাবি মেনে নেওয়া হয়েছে। এখন তা বাস্তবায়নের প্রক্রিয়া চলমান। আর কর্মঘন্টা কমানোর দাবি শিক্ষার্থীদের স্বার্থেরর সাথে সাংঘর্ষিক। বর্তমান কর্মঘন্টায় শিক্ষ, শিক্ষার্থী ও কর্মরাচরীরা খুশি।
ইবি প্রতিনিধি/ এইচকে/ইএন- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























