ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

প্রকাশিত: ০৩:৩০, ৩ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৩:৩০, ৩ সেপ্টেম্বর ২০১৯

নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউইয়র্ক সিটির জ্যামাইকায় দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। স্থানীয় সময় সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত মো. শাহেদ উদ্দিন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিনের ছেলে। আহতদের একজন বাংলাদেশের সিলেটের, অন্যজন অবাঙালি।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, রিচমন্ড হিল এলাকার ১৩০ স্ট্রিট এবং ৯২ এভিনিউতে অবস্থিত একটি নাইট ক্লাবের সামনে ভোর রাতে বিবাদমান দুই গ্রুপের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে গুলোগুলির ঘটনা ঘটে। এতে শাহেদ গুলিবিদ্ধ হন বলে পুলিশ উল্লেখ করেছে।

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার শাহেদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। তাকে নিউ জার্সিতে সন্দ্বীপ সোসাইটির কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশ এলাকাবাসীর সহযোগিতা চেয়েছে।

এদিকে, আহতরা জ্যামাইকা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের দুজনেরই পায়ে ও পিঠে গুলি লেগেছে বলে পুলিশ জানিয়েছে।

আইনিউজ/এসআই

Green Tea
সর্বশেষ