ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

প্রকাশিত: ০৫:২৯, ৩ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৫:২৯, ৩ সেপ্টেম্বর ২০১৯

কাবুলে তালেবানের আত্মঘাতী হামলা, নিহত ১৬

আফগানিস্তনের কাবুলে সোমবার রাতে তালেবানের আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১৯ জন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নাসরাত রাহিমি মঙ্গলবার জানান, হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিল গ্রিন ভিলেজ নামের একটি কমপাউন্ড। যেখানে কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ও অতিথিশালা রয়েছে। হামলার পরে প্রায় ৪০০ বিদেশিকে ওই স্থান থেকে উদ্ধার করা হয় জানিয়ে তিনি আরো বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাঁচ জন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। মার্কিন রাষ্ট্রদূত আফগান সরকারকে তালেবানদের সঙ্গে ‘নীতিগতভাবে’ একটি চুক্তির বিষয়ে (আগামী পাঁচ মাসের মধ্যে পাঁচ হাজার মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগ করবে) অবহিত করার মাত্র কয়েক ঘণ্টা পরে এ হামলার ঘটনা ঘটে। আইনিউজ/এসবি
Green Tea
সর্বশেষ