প্রকাশিত: ০৬:৫৪, ৩ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৬:৫৪, ৩ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৬:৫৪, ৩ সেপ্টেম্বর ২০১৯
‘লাইক’ কাউন্টার সরিয়ে ফেলছে ফেসবুক
কম লাইকের কারণে ফেসবুকের অনেক পোস্টই গুরুত্ব পায় না। আবার অনেক স্ট্যাটাস লাইকের ওপর ভিত্তি করে চারদিকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে এসেছে ফেসবুক কর্তৃপক্ষের। তাই নিউজ ফিড পোস্টে লাইক কাউন্টার সরিয়ে ফেলার কথা ভাবছে প্রতিষ্ঠানটি।
এর আগে লাইক গণনা উঠিয়ে দেয়ার ঘোষণা দেয় ইনস্টাগ্রাম। ইতোমধ্যে সাতটি দেশে সুবিধা লুকানোর বিষয়টি পরীক্ষা করা হচ্ছে। ব্যবহারকারী যাতে পোস্টের ওপর বেশি গুরুত্ব দেয় এবং তা শেয়ারের দিকে বেশি মনোযোগ দেয় সে উদ্দেশ্যেই এমন পরিকল্পনা। ইনস্টাগ্রামের মতো ফেসবুকও এমনটা চালু করতে পারে।
প্রযুক্তি বিশেষজ্ঞ জেন ম্যানচুন ওং সম্প্রতি ফেসবুকে এ অপশন খুঁজে পেয়েছেন। তিনি জানিয়েছেন, ফেসবুক অ্যান্ড্রয়েড অ্যাপে লুকানো লাইক কাউন্টের বিষয়টি পরীক্ষা করছে ফেসবুক।
ইনস্টাগ্রামে চালানো পরীক্ষার ফলও এখনো প্রকাশ করেনি ফেসবুক কর্তৃপক্ষ। তবে ফেসবুকে পরীক্ষা করার অর্থ দাঁড়ায়, এ ক্ষেত্রে ইতিবাচক ফল পেয়েছে তারা।
আইনিউজ/এসবি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























