আপডেট: ০৬:০৮, ৭ সেপ্টেম্বর ২০১৯
ব্রাজিলে নেইমার ফিরলেন চিরচেনা রূপেই
স্পোর্টস ডেস্ক: চোটের কারণে দীর্ঘদিন ব্রাজিল দলের বাইরে ছিলেন দলের তারকা নেইমার। অন্যদিকে পিএসজির সাথে মন কষাকষির ফলে অনেকে ধরেই নিয়েছিলেন নেইমারের মন হয়তো খেলা থেকেই ওঠে গেছে। কিন্তু তা যে ভুল চিন্তা সেটা নেইমার প্রমাণ করলেন কল্মবিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচে।
দীর্ঘদিন পরে দলে চিরচেনা সেই রূপে ফিরেছেন নেইমার। শনিবারের খেলায় অন্তত এটুকুই প্রমাণ হয়। ব্রাজিল দলে ফিরেই গোলে অবদান রাখার পাশাপাশি নিজেও করেছেন। তবে জইয়ের স্বাদ নিতে পারেন নি। এই ফরোয়ার্ডের দুর্দান্ত নৈপুণ্যের দিন কলম্বিয়ার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
যুক্তরাষ্ট্রের মিয়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কলম্বিয়ার হয়ে দুটি গোলই করেন ফরোয়ার্ড লুইস মুরিয়েল। ব্রাজিলের হয়ে গোল দুটি করেন কাসেমিরো ও নেইমার।
ম্যাচ শুরুর উনিশতম মিনিটের মাথায়ই গোল পেয়ে এগিয়ে যায় ব্রাজিল। গোলটিতে ভুমিকা ছিলো নেইমারের। কর্নার থেকে বল পাওয়ার দারুণ ক্রসে ডি-বক্সের মাঝামাঝিতে পাঠিয়ে দেন নেইমার। নিখুঁত হেডে সেই বল জালে জড়ান মিডফিল্ডার কাসেমিরো।
কিন্তু এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। ২৫তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় কলম্বিয়া। পেনাল্টি কিক থেকে গোলটি করেন মুরিয়েল। আক্রমণভাগের এই খেলোয়াড়কে ডি-বক্সে ব্রাজিলের লেফট-ব্যাক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
ম্যাচের ৩৪তম মিনিটে ফের গোল হজম করে বসে ব্রাজিল। আবার গোল করেন মুরিয়েল। সতীর্থ দুভান সাপাতার পাসে ডি-বক্স থেকে ডান পায়ের শটে জালে বল জড়ান ২৮ বছর বয়সী এই খেলোয়াড়।
বেশ কয়েকবার চেষ্টা করেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি ব্রাজিল। ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় তিতের দল। তবে সমতা ফেরাতে দ্বিতীয়ার্ধে খুব বেশি সময় লাগেনি তাদের। ৫৮তম মিনিটে গোলের দেখা পান নেইমার। দানি আলভেসের পাসে ডি-বক্সের খুব কাছে থেকে জাল খুঁজে নেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। সমতাতেই শেষ হয় ম্যাচ।
আগামী বুধবার লস অ্যাঞ্জেলসে পরের প্রীতি ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক



















