আপডেট: ০৬:৪৯, ৯ সেপ্টেম্বর ২০১৯
ইসরায়েলের ড্রোন বিধ্বস্ত করলো হিজবুল্লাহ বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক: আকাশসীমা লঙ্ঘন করে লেবাননে ঢুকে পড়ার কারণে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। ভূপাতিত করার পর ড্রোনটি বর্তমানে তাদের হাতেই আছে বলেও দাবি করেছে ওই মিলিশিয়া বাহিনী।
সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানায়, এক সপ্তাহ আগে এ দুই চিরশত্রুর মধ্যে সীমান্তে পাল্টাপাল্টি হামলার পর নতুন করে এ ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, রুটিন অপারেশনের সময় তাদের একটি ড্রোন লেবাননের দক্ষিণ সীমান্তের অভ্যন্তরে গিয়ে পড়ে। তবে ঠিক কী কারণে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে তা উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়, ওই ড্রোন থেকে তথ্য হাতিয়ে নেওয়ার মতো উদ্বেগ নেই।
হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর রামইয়াহ’র দিকে আসার সময় ‘যথোপযুক্ত অস্ত্র’ দিয়ে ওই ড্রোনটিকে বাধা দেওয়া হয় এবং শহরের উপকণ্ঠে এটিকে ভূপাতিত করা হয়।
এর আগে বৈরুতের উপকণ্ঠে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলের ড্রোন হামলার জবাবে সীমান্তে ইসরায়েলি সাঁজোয়া যানে হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। জবাবে পাল্টা গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























