আপডেট: ০৭:০৫, ৯ সেপ্টেম্বর ২০১৯
দুই হাজার বছর আগের কবরে মিললো আইফোন!
প্রথম সারির মোবাইল ফোনের কথা বললে প্রথমেই নাম আসে আইফোনের। সারা বিশ্ব জুড়ে রয়েছে কয়েক কোটি আইফোন ব্যবহারকারী। বাজারে আইফোন কবে থেকে এসেছে এই হিসাবটাও খুব বেশি দিনের নয়। কিন্তু এখন যদি বলা হয় ২১৩৭ বছর আগের একটি কবরে খুঁজে পাওয়া গেছে আইফোন তাহলে অবাক হওয়া ছাড়া কিছু উপায় নেই। কারণ ২১৩৭ বছর আগে পৃথিবীতে আইফোনের অস্তিত্বই ছিলো না। তাহলে হাজারো বছরের পুরোনো কবরে কী খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা?
নরাশিয়ার অ্যাটলান্টিসে প্রায় ২১৩৭ বছর আগের একটি কবরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। অল্পবয়সী এক তরুণীর ওই কবরে আধুনিক যুগের আইফোন মডেলের মতো দেখতে একটি বস্তু পাওয়া গেছে।
যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য সান জানিয়েছে, রাশিয়ার বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রের কাছে আলার জলাধারের নিচে সমাধিটি খুঁজে পাওয়া যায়।
সায়ানো-শুশেনস্কায়া বাধের কাছে পানি ছেড়ে দেওয়া হয়েছিল। পানি সরতেই সন্ধান মেলে প্রাচীন সমাধির। বিশেষজ্ঞদের দাবি, সমাধিটি ২,১৩৭ বছর আগে জিঅংনু আমলের এক সম্ভ্রান্ত হুন যুবতীর, যিনি দক্ষিণ রাশিয়ার গ্রামীণ অঞ্চলের বাসিন্দা ছিলেন।
আইফোনের মতো দেখতে বস্তুটি আদতে তার পোশাকে এঁটে থাকা বেল্টের বকলস হিসেবে ব্যবহৃত হতো।
প্রত্নতাত্ত্বিক দলের প্রধান পাভেল লিয়াসের মতে, ‘জিঅংনু আমলের এই হুন যাযাবর সম্প্রদায়ের সমাধিতে পাওয়া আইফোন সদৃশ বস্তুটি নিঃসন্দেহে আবিষ্কারের অন্যতম আকর্ষণ। নাতাশা নামের ওই তরুণীর পোশাকেই একমাত্র এমন বেল্ট দেখা গেছে। বেল্টের নকশায় থাকা চীনা উ্যঝু মুদ্রাগুলো সমাধির সময়কাল নির্ধারণে সহায়ক হয়েছে।’
স্মার্টফোনের মতো আকৃতির বকলসটি লম্বায় প্রায় সাড়ে সাত ইঞ্চি। কালো জেমস্টোন জেটে তৈরি বর্গাকৃতির বকলসের ওপর লাল-সাদা পাথরের বিন্দু সারিবদ্ধভাবে বসানো রয়েছে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























