আপডেট: ১৭:৩২, ৯ সেপ্টেম্বর ২০১৯
বৃষ্টি আবারও খেলা থামিয়ে দিল
স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে জহুর আহমদ স্টেডিয়াম আবারো মেঘ-বৃষ্টির দখলে। দুপুর ১টায় শুরু হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের পঞ্চম দিনের খেলা। তেরো বল খেলতে না খেলতে আবারও বাধা দিয়েছে বৃষ্টি।
তাতে মুখের হাসি উবে গেলো আফগানদের। আর বাংলাদেশের খুশি হওয়ার খবর আছে কিনা বোঝা যায়নি। কারণ সাকিব, সৌম্য এখনও ক্রিজে।
ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে আফগানদের বিপক্ষের একমাত্র টেস্টের শেষ দিন নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। তবে বৃষ্টির পর ম্যাচ মাঠে গড়ানোর পর মাত্র দুই ওভার খেলা হওয়ার পর আবারও বৃষ্টির হানায় খেলা বন্ধ রয়েছে।। চতুর্থ দিনে ৩৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহের পর দিনের খেলা শেষ হয়। পঞ্চম দিনে এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৪৬. ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান। উইকেটে আছেন সাকিব আল হাসান (৪৪) এবং সৌম্য সরকার (২)।
এর আগে চট্টগ্রামে ভোর থেকে শুরু হওয়ার বৃষ্টি থামে সাড়ে ১১টার দিকে। আর এরপর সুপার সপাররা মাঠ শুকানোর কাজে নামে পৌনে ১২ টার দিকে। ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন শেষে জানায় ম্যাচ শুরু হবে দুপুর ১টায়।
টেস্টের প্রথম দিনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। আর প্রথম ইনিংসে ৩৪২ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে রশিদের ঘূর্ণিতে মাত্র ২০৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ২৬০ রানে থামে আফগানদের ইনিংস। আর টাইগারদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৯৮ রানের।
তবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবারও আফগান ঘূর্ণিতে কুপোকাত বাংলাদেশ। টপ অর্ডার, মিডল অর্ডার সব জায়গাতেই ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরা। চতুর্থ দিন শেষে বাংলাদেশ সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান।
আফগানিস্তান একাদশ:
ইহসানুল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহিদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই, রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমেদজাই, কায়েস আহমেদ এবং জহির খান।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি। বরাবরের মতো এবারও বিশ্বের নানা প্রান্তে থাকা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য খেলা দেখার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম র্যাবিটহোল। এই প্রথমবার বিশ্বের নানা প্রান্ত থেকে উপভোগ করা যাচ্ছে টাইগারদের খেলা। প্রায় ২০০ দেশ থেকে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র ।
খেলার আরও খবর বাংলাদেশকে হারাতে এক ঘণ্টাই যথেষ্ট: রশিদ খান উইকেট ধরে রাখতে পারবে তো বাংলাদেশ? বৃষ্টিতে গোমড়া-মুখো রশিদরা ইউএস ওপেনের শিরোপা জিতে নিলেন রাফায়েল নাদাল- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























