আন্তর্জাতিক ডেস্ক
ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃ ত্যু
ছবি- রয়টার্স
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একটি বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চস্থানীয় সময় শনিবার (৮ জুলাই) ক্যালিফোর্নিয়ার মুরিয়েটা শহরের একটি বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
মার্কিন গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বিমানটি লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। মুরিয়েটায় ফ্রেঞ্চ ভ্যালি এয়ারপোর্টের কাছে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরে প্রায় এক একর জায়গাজুড়ে আগুন ধরে যায়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি সেসনা সি ৫৫০ বিজনেস জেট ছিল।
ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির ফায়ার ডিপার্টমেন্ট দুর্ঘটনার ব্যাপারে জানিয়েছে, ভোর সোয়া ৪টার পর বিমানটিকে বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। বিমানের ছয় যাত্রীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে লস অ্যাঞ্জেলেস টাইম্সের প্রতিবেদন বলছে, লাস ভেগাস থেকে ফরাসি উপত্যকায় ওই সময়টাকে কেবল একটি ব্যবসায়িক জেটই উড়ছিল। অবতরণের আগে বিমানটি একবার মাঠের কাছাকাছি ঘোরাঘুরি করে। এরপর বিধ্বস্ত হলে প্রায় এক একর গাছপালা পুড়ে যায়।
এর আগে গত মঙ্গলবার (৪ জুলাই) মুরিয়েটায় উড্ডয়নের পরপরই পার্কিং লটে বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























