ঢাকা, সোমবার   ২৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫, ২৪ জুলাই ২০২৩

ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে ১৫ জনের মৃ*ত্যু, নিখোঁজ ১৯ 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুলাবেশি দ্বীপের উপকূলীয় এলাকায় একটি নৌকা ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নৌকা ডুবির এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন।

সোমবার (২৪ জুলাই) সকালে বার্তা সংস্থা এএফপি দেশটির অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইন্দোনেশিয়ার উদ্ধারকাজে নিয়োজিত সংস্থার স্থানীয় কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার মাঝরাতে ৪০ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।

এতে বলা হয়, নৌকাটি ডুবে যাওয়ার পর ছয়জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। নৌকাটি ডুবে যাওয়ার কারণ জানতে তদন্ত চলছে।

নৌকাটি বুটন দ্বীপের ল্যান্টো গ্রাম থেকে দক্ষিণপূর্ব সুলাবেশির মুনা দ্বীপের লাজিলি গ্রামে যাচ্ছিল।

বিবৃতিতে দক্ষিণপূর্ব সুলাবেশির কেন্দারি শহরের অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত সংস্থার স্থানীয় প্রধান মুহাম্মদ আরাফাহ জানান, ১৯ জন এখনও নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি জানান, একটি দল নৌকাটি ডুবে যাওয়ার স্থানে এবং আরেকটি দল নৌকা নিয়ে পানির উপরিভাগে উদ্ধার তৎপরতা চালাবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়