আন্তর্জাতিক ডেস্ক
যাদের নিয়ে বৃটেনের নতুন সরকার গড়ল লেবার পার্টি
দলটির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাজা।
বৃটেনে টানা ১৪ বছর পর আবারও ক্ষমতায় ফিরলো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল লেবার পার্টি। ঋষি সুনাকের কনজার্ভেটিভ পার্টিকে নিরঙ্কুশ ভোটে হারিয়ে বৃটেনে নতুন সরকার গঠন করেছে লেবার পার্টি। দলটির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। এরপর প্রধানমন্ত্রী স্টারমার দেশটির নতুন মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা করেন।
নতুন সরকারে অ্যাঞ্জেলা রায়নারকে উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন কৃষ্ণাঙ্গ ডেভিড ল্যামি। খবর দ্যা গার্ডিয়ান, আল-জাজিরার
নতুন অর্থমন্ত্রী হয়েছেন র্যাচেল রিভস। তিনি যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী।
যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কোপার, প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যাম্মি, বিচারমন্ত্রী শাবানা মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রেটিং, শিক্ষামন্ত্রী ব্রিজেত ফিলিপসন, জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ড, কর্ম এবং অবসর মন্ত্রী লিজ কেনডাল, বাণিজ্যমন্ত্রী জনাথন রেনল্ডস, বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি মন্ত্রী পিটার কেইলি, পরিবহনমন্ত্রী লুইস হেই, পরিবেশ, খাদ্য এবং গ্রামবিষয়ক মন্ত্রী স্টিভ রিড, সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি, উত্তর আয়ারল্যান্ডবিষয়ক মন্ত্রী হিলারি বেন, স্কটল্যান্ডবিষয়ক মন্ত্রী ইয়ান মুরি, অ্যাটর্নি জেনারেল রিচার্ড হারমার কেসি, উচ্চকক্ষের নেতা ব্যারনস স্মিথ অব ব্যাসিলডন, নিম্নকক্ষের নেতা লুসি পাউয়েল, ওয়ালেসবিষয়ক মন্ত্রী জো স্টিভস মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
যুক্তরাজ্যে বৃহস্পতিবার (০৪ জুলাই) অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন হয় ৩২৬ আসন। এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























