Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৬, ৩ জানুয়ারি ২০২৬

ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় বিস্ফোরণ, কাঁপল রাজধানী কারাকাস

বিস্ফোরণের পর বৃহত্তম সামরিক কমপ্লেক্স ফুয়ের্তে তিউনাতে আগুন কারাকাস থেকে তোলা ছবি (এএফপি)।

বিস্ফোরণের পর বৃহত্তম সামরিক কমপ্লেক্স ফুয়ের্তে তিউনাতে আগুন কারাকাস থেকে তোলা ছবি (এএফপি)।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর শহরের বিভিন্ন এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায় এবং কিছু অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। শনিবার স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিবিসি, সিএনএন ও আল জাজিরার।

কারাকাসে অবস্থানরত সিএনএনের সংবাদদাতা জানান, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের ভবনের জানালা কেঁপে ওঠে। সিএনএনের যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের ঝলকানি।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দিয়েছিলেন। ট্রাম্প প্রশাসন এ বিষয়ে অবগত থাকলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

ভেনেজুয়েলার সংবাদমাধ্যমগুলোর দাবি, রাজধানী কারাকাস ছাড়াও উপকূলীয় লা গুয়াইরা ও মিরান্ডা রাজ্যের কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে দেশটিতে কঠোর অভিযানের হুঁশিয়ারি দিয়ে আসছিলেন।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়