Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০০, ২ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে

ব্রিটিশ বিমান ঘাঁটিতে ড্রোন হা/মলা, বৈরুতে ইসরায়েলের বোমা হা/মলা

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে দ্রুত বিস্তৃত হচ্ছে সংঘাতের পরিধি। সোমবার ভোরে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপ/ণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের দাবি করার পরপরই বৈরুতে পাল্টা বিমান হা/মলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ বিমান ঘাঁটিতেও ড্রোন হা/মলার খবর পাওয়া গেছে।

বৈরুতে পাল্টা হা/মলা
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া একটি ক্ষেপ/ণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং আরেকটি খোলা স্থানে পড়ে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হা/মলার জবাবে বৈরুসহ লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হা/মলা শুরু করে ইসরায়েল।

এক বছরেরও বেশি সময় পর হিজবুল্লাহ সরাসরি ইসরায়েলে হা/মলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি তাদের এই পদক্ষেপকে আয়াতুল্লাহ আলী খামেনি-এর হ/ত্যার প্রতিশোধ এবং ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসনের জবাব হিসেবে উল্লেখ করেছে।

তেহরানে ‘বড় আকারের হা/মলা’
সংঘাত কেবল লেবানন-ইসরায়েল সীমান্তেই সীমাবদ্ধ থাকেনি। ইসরায়েল তেহরানে “বড় আকারের হা/মলা” চালানোর ঘোষণা দিয়েছে। হা/মলায় ইরানের বিপ্লবী গার্ডের স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও কমান্ড সেন্টার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানানো হয়।

পরবর্তীতে মার্কিন সেনাবাহিনী দাবি করে, তারা ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সদর দপ্তর ধ্বংস করেছে। এর ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

উপসাগরীয় অঞ্চলে পাল্টা জবাব
ইরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল ও মার্কিন বাহিনীকে সহায়তা দেওয়া উপসাগরীয় দেশগুলোর দিকে ক্ষেপ/ণাস্ত্র ও ড্রোন হা/মলা চালিয়েছে। জেরুজালেমে ক্ষেপ/ণাস্ত্র হা/মলায় সাতজন আ/হত হয়েছেন বলে জানা গেছে। উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি স্থানে হা/মলার খবর পাওয়া গেছে।

উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর সদস্য দেশগুলো তাদের ভূখণ্ড রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে এবং প্রয়োজন হলে জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করেছে। যুক্তরাষ্ট্র ও কয়েকটি আরব মিত্র দেশ ইরানের কর্মকাণ্ডকে বেপরোয়া ও অস্থিতিশীল বলে নিন্দা জানিয়েছে।

মার্কিন অভিযানে নি/হত তিন সেনা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান অভিযানের সময় তিনজন মার্কিন সেনা নি/হত হয়েছেন এবং আরও হতাহতের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘অপারেশন এপিক ফিউরি’ নামে পরিচিত এই সামরিক অভিযান প্রায় চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে এবং সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।

তিনি ইরানি বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানান এবং ইরানের নাগরিকদের পরিস্থিতি বিবেচনায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত ক্রমেই বিস্তৃত আকার নিচ্ছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর পাল্টাপাল্টি হা/মলা এবং হুমকি-ধমকিতে পুরো অঞ্চলজুড়ে অস্থিরতা বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সুত্র: টাইমস অব ইন্ডিয়া

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়