আন্তর্জাতিক ডেস্ক
হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় মেসি-সুয়ারেজরা
ছবি: আই নিউজ
মেজর লিগ সকারে (এমএলএস) প্রথমবারের মতো শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েছে ইন্টার মায়ামি। এই ঐতিহাসিক সাফল্য উদযাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সংবর্ধনা পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি। আর এই জমকালো আয়োজনের মধ্য দিয়েই জীবনে প্রথমবারের মতো মার্কিন রাষ্ট্রপতির বাসভবন হোয়াইট হাউসে পা রাখলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।
হোয়াইট হাউসের ইস্ট রুমে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রবেশ করেন ইন্টার মায়ামি অধিনায়ক মেসি এবং ক্লাবের সহ-মালিক হোর্হে মাস। সাক্ষাৎকালে ট্রাম্পের হাতে নিজের স্বাক্ষর করা একটি গোলাপি ফুটবল তুলে দেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা। এছাড়া হোর্হে মাস ও দলের হেড কোচ হাভিয়ের মাসচেরানো প্রেসিডেন্টের হাতে তুলে দেন ইন্টার মায়ামির একটি জার্সি ও একটি ঘড়ি।
সংবর্ধনা অনুষ্ঠানে মেসি ও তার দলের উচ্ছ্বসিত প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা আজ সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মান জানাচ্ছি। একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো বলতে পারছি, ‘হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি।’ এ সময় ট্রাম্প আরও জানান, তার ছেলে মেসির অনেক বড় ভক্ত এবং সে মেসিকে একজন অসাধারণ খেলোয়াড় ও মানুষ হিসেবে সম্মান করে।
রোমাঞ্চকর এই আয়োজনে লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পল, তাদেও আলেন্দেসহ মায়ামির পুরো দল উপস্থিত ছিল। এছাড়া এমএলএস কমিশনার ডন গারবার, সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজ এবং ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগ দেন। আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট ট্রাম্প দলটিকে তাঁর কার্যালয় ওভাল অফিসেও আমন্ত্রণ জানান।
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের ক্রীড়া ঐতিহ্য রয়েছে। বড় কোনো ফ্র্যাঞ্চাইজি বা লিগ চ্যাম্পিয়নশিপ জয়ের পর বিজয়ী দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সেই প্রথা মেনেই এই আয়োজন। গত বছরের ৬ ডিসেম্বর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথম এমএলএস কাপ জেতে ২০২০ সালে যাত্রা শুরু করা ইন্টার মায়ামি। ওই মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কারও জেতেন মেসি।
ইএন/এসএইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























